জাতীয় এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান মোট ৩৫১ জন প্রতিযোগী অংশ নেন
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলং : সোমবার শিলঙে দ্বিতীয় সর্বভারতীয় তীর ধনুক টুর্নামেন্টের সমাপ্তি ঘটেছে। জাতীয় এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান মোট ৩৫১ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে সাব জুনিয়র গ্রুপে ৭৮ জন; জুনিয়র গ্রুপে ১১৫ জন ও সিনিয়র গ্রুপে ১৯৮জন প্রতি যোগী ছিলেন। মেঘালয় তীর ধনুক সংস্থার উদ্যোগে এবং সর্ব ভারতীয় তীর ধনুক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপ্তি দিবসে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে নেহুর উপাচার্য অধ্যাপক পি এস শুক্লা ও মেঘালয় তীর ধনুক সংস্থার সভাপতি পি বি ওয়ার নাঙবে প্রমুখ উপস্থিত ছিলেন।



