কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়াদুরুপ্পার বাড়িতে বিশাল জনতার আক্রমণ
২) সংসদে কালো পোশাক পরে বিরোধীরা
৩) সাভারকারের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা হয় না/ বললেন অনুরাগ ঠাকুর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়াদুরুপ্পার বাড়িতে প্রচন্ড ভাঙচুরের ঘটনা ঘটে। বানজারা সম্প্রদায়ের লোকেরা তার বাড়িতে ইট পাটকেল ছুড়ে হামলা চালায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য তারা সংরক্ষিনের কোন ধরনের সুযোগ সুবিধা পাননি। এই অভিযোগ করে তারা বাড়িতে হামলা চালায়। উত্তেজিত জনতা সামাল দিতে পুলিশকেও প্রচন্ড পরিশ্রম করতে হয়। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের ঘটনা তাৎপর্যপূর্ণ। সংরক্ষণ নিয়ে কর্ণাটকের রাজনীতি এখন সরগরম। ঠিক এরকম একটা পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটলো। কর্ণাটকের রাজনীতিতে ইয়াদুরুপ্পা একটি প্রভাবশালী নাম।

সংবাদ 2 – আজ সংসদ শুরুতেই মুলতুবি করে দিতে হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা সভার কাজ শুরু করতে গেলেই বিরোধী ব্যাঞ্চ থেকে স্লোগান উঠে। এর ফলে তিনি সভা স্থগিত রাখতে বাধ্য হন। এদিন কংগ্রেস ও বিরোধী সদস্যরা কালো পোশাক পরিধান করে লোকসভায় আসেন। রাহুল গান্ধীর সদস্য পদ খারিজের প্রতিবাদ হিসেবে তারা এই কালো পোশাক পরিধান করেন। রাজ্য সভাতেও এক ই দৃশ্য দেখা যায়।

সংবাদ 3 – আজ রাহুল গান্ধী ইসুতে বিরোধী শিবিরের শক্তি বৃদ্ধি হল। তৃণমূল কংগ্রেস এই ইসুতে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে। সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে‌র চেম্বারে অনুষ্ঠিত বিরোধী দলগুলির সভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ যোগ দেন। এতদিন যেখানে তৃণমূল কংগ্রেস বলে আসছিল তারা কংগ্রেস ও বিজেপি থেকে সম দূরত্বে থাকবে। কিন্তু রাহুল গান্ধীর সদস্যপথ খারিজের ইস্যুতে শেষ পর্যন্ত তারা বিরোধী শিবিরের যোগ দিল।

সংবাদ 4 – সভারকারের সঙ্গে কোনো তুলনাই চলে না রাহুল গান্ধীর। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন সাভারকার ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমী তিনি বিদেশের মাটিতে গিয়ে ভারতবর্ষের বদনাম করেননি। সাভারকারের নামে ডাক টিকিট প্রবর্তন করেছিলেন রাহুল গান্ধীর দিদিমা ইন্দিরা গান্ধী। এই সত্যটা কি রাহুল গান্ধী ভুলে গেছেন। অনুরাগ ঠাকুর বলেন ,সাভারকার ছিলেন প্রকৃত অর্থে একজন মুক্তিযোদ্ধা। তাই তার সঙ্গে রাহুল গান্ধীর কোন তুলনা চলে না।

সংবাদ 5 – সাভারকার প্রসঙ্গ নিয়ে রাহুল গান্ধীকে সতর্ক করলেন শিবসেনা নেতা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকুর। তিনি বলেন সাভারকার হলেন আমাদের আদর্শ। তাই সাভারকার নিয়ে কোন ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না। রাহুল গান্ধীকে তিনি এই বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন যেখানে গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে ঠিক এই সময় এ ধরনের মন্তব্য করা ঠিক নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *