এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – শিলচর সোনাবাড়িঘাট এলাকায় বৃহৎ পরিমানে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ l সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক মহিলা ও এক পুরুষ পাচারকারীকেl ধৃতদের নাম সিনু বেগম লস্কর ও শাহরুখ হুসেন লস্কর l একটি ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাবাড়িঘাট এলাকা থেকে শিলচর সদর পুলিশ আটক করে তাদের l ব্যাগ থেকে ৩৩টি সাবানের বাক্সে প্রায় ৫০০ গ্রামের ও অধিক ব্রাউন সুগার বাজেয়াপ্ত হয় l যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা হবে বলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা l
সংবাদ 2- জমির পাট্টা প্রদানের দাবিতে কাটিগড়া সার্কেল অফিসারের দ্বারস্থ টুকুরগ্রাম নতুন বস্তির জনগণ। সোমবার সমাজসেবী মুন্নী ছেত্রীকে সঙ্গে নিয়ে কাটিগড়া সার্কেল অফিসারকে স্থানীয়রা এক স্মারকপত্র প্রদান করেন। তারা জানান, দীর্ঘ পঞ্চাশ বছর থেকে টুকুরগ্রাম নতুন বস্তিতে বসবাস করলেও তাদের মিলেনি জমির পাট্টা। মিশন বসুন্ধরাতেও নাম তুলবেন যে, এরও কোনো উপায় নেই, তাই এলাকার বঞ্চিতদের তালিকা তৈরি করে এদিন সার্কল অফিসারকে স্মারকপত্র প্রদান করেন স্থানীয় জনগণরা।
সংবাদ 3 – সোমবার থেকে কাটিগড়ার চৌরঙ্গী স্থিত শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দিরে মহা সাড়ম্বরে শুরু হয়েছে বাসন্তী পুজো। এদিন মহাষষ্ঠী পুজোর মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরিচালন কমিটি ও বাসন্তী পূজা কমিটির কর্মকর্তারা জানান, মহাষ্টমী ও মহা নবমীতে মহা প্রসাদের ব্যবস্থা রয়েছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত নিত্য থাকবে চণ্ডীপাঠ। বাসন্তী পুজো উৎসবে আপামর এলাকাবাসী তথা উপত্যকার সকলের উপস্থিতি কামনা করেন তারা।
সংবাদ 4 – সোমবার কাটিগড়া সার্কল ডিজেষ্টার ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ও ডিষ্ট্রিক্ট ডিজেষ্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং অসম ষ্টেট ডিজেষ্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় তিনদিবসীয় সচেতনতা অভিযান তথা প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওইদিন সিদ্ধেশ্বর প্রগতি সংঘের মিলনায়তনে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সার্কল অফিসার মিনার্ভা দেবী আরাম্ভাম, ডিজেষ্টার ম্যানেজমেন্টের ষ্টেট প্রোজেক্ট অফিসার ডঃ কৃপালজ্যোতি মজুমদার, নেহরু যুবকেন্দ্রের ডিপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, বিএসএফের অ্যাসিষ্টেন্ট কমাণ্ডেন্ট এনএস তনাওত, এনডিআরএফ ১ বিএনের ইন্সপেক্টর রওশন কুমার সিং সহ কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন বিভাগের কর্মী-আধিকারিকের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সূচনা ঘটে শিবিরের।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
এদিন দুর্যোগের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় একজোট হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার উপর আলোকপাত করা হয়। পর্যায়ক্রমে প্রশিক্ষণ সহ সচেতনতামুলক সভা, মক ড্রিল সহ দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এই তিনদিনের দীর্ঘ কার্যক্রমে। এদিন বক্তব্য রাখেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সিও মিনার্ভা দেবী আরাম্ভাম ও এসপিও ডঃকৃপালজ্যোতি মজুমদার।
সংবাদ 5 – শিলচরে ইন্ডোর ক্রিকেট পিচ সম্পর্কে কিছুই জানা নেই অসম ক্রিকেট সংস্থার যুগ্মসচিব রাজেন্দর সিংয়ের। সোমবারই শিলচরে এসে বিষয়টি সম্পর্কে অবগত হলেন। গুয়াহাটি ফিরে গিয়ে এব্যাপারে তব্দির করবেন। শুধু পিচ নয় রাজ্যে ক্রিকেট ও ক্রিকেট পরিকাঠামো উন্নয়নে সরব এপেক্স কাউন্সিল। সোমবার দুপুরে শিলচর ডি এস এ র ক্রিকেট প্যাভিলিয়নে বসে এই মন্তব্য করলেন অসম ক্রিকেটের যুগ্মসচিব। রাজ্যের ক্রিকেট উন্নয়নে এপেক্স কাউন্সিলকেই পরিকল্পনা নিতে হবে।
এরজন্য জেলাগুলোতে রনজি সহ বিসিসিআইয়ের বিভিন্ন ম্যাচ আয়োজনের দায়িত্ব নেওয়া উচিত। এর জবাবে যুগ্মসচিব সিং বলেন, বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। কারণ, ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা ক্রিকেট পরিকাঠামোর উন্নতি করেছে। সুতরাং এগুলো পরিচর্চার প্রয়োজন বলে তিনিও মনে করেন। তাছাড়া অতিমারির পর শিলচরে বোর্ডের কোনও ম্যাচ হয়নি বলে আসার পর জানতে পেরেছেন। ক্রিকেটের উন্নয়নে এসিএ র ইতিবাচক মানসিকতা রয়েছে বলে জানালেও শিলচরের ইন্ডোর পিচ নির্মাণে কেন গড়িমসি, প্রশ্নে বিব্রত এসিএ যুগ্মসচিব।



