কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) প্রধানমন্ত্রীর ডিগ্রী জানতে গিয়ে আদালতের শাস্তির কোপে অরবিন্দ কেজরিওয়াল
২) রাম নবমীর মিছিল নিয়ে পশ্চিমবঙ্গ বিহার ও গুজরাটে হাঙ্গামা
৩) পশ্চিমবঙ্গে হাওড়ার ঘটনা নিয়ে খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – প্রধানমন্ত্রীর ডিগ্রি কি জানতে গিয়ে শাস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাট হাইকোর্ট এসম্পর্কে তার আবেদনপত্র খারিজ করে দিয়ে বলেছে এটার কোন প্রয়োজন নেই। তথ্য জানতে চাওয়ার জন্য তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এই শাস্তি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, তথ্য জানতে চাইলে জরিমানা দিতে হয় শাস্তির মুখোমুখি হতে হয় ,এটা প্রথম জানলাম।

সংবাদ 2 – রামনবমীর মিছিল নিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় হাঙ্গামা হয়েছে। এ নিয়ে এখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। পশ্চিমবঙ্গে হাওড়ায় এ সম্পর্কিত হিংসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দোষারোপ করেছেন। বলেছেন ,যেসব জায়গায় অনুমতি ছিল না সেই সব জায়গায় মিছিল নিয়ে যাওয়া হয়েছে। মিছিলের তলোয়ার রাখার কি যুক্তি ছিল তিনি জানতে চান। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মমতা তুষ্টিকরণের রাজনীতি করছেন। তিনি এই ঘটনার তদন্ত দাবি করেন এবং পুরো ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন। রাষ্ট্রমন্ত্রী অমিত সাহ হাওড়ার ঘটনার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছেন।

সংবাদ 3 – হাঙ্গামার ঘটনায় আরো কয়েকটি জায়গায় পরিস্থিতি থমথম। সাহারানপুরে এ ধরনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। গোটা এলাকায় কার্ফু জারি করে রাখা হয়েছে। মহারাষ্ট্র বিভিন্ন জায়গায়ও রামনবমীর মিছিলে হাঙ্গামার ঘটনা ঘটেছে। । বিহারের নালন্দাতেও রামনবমীর মিছিল কে কেন্দ্র করে হাঙ্গামা হয়।মহারাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা তুলতে চাইছে বিজেপি। এই অভিযোগ করেছে মহারাষ্ট্র আগাড়ি।

সংবাদ 4 – আহমেদাবাদেও রামনবমীর মিছিলে হাঙ্গামার ঘটনা সংঘটিত হয়েছে। একটি একটি মসজিদের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় এইসব ঘটনা ঘটে।পাথর ছোড়াছুড়ি ও অগ্নিসংযোগের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিল পুলিশ। পরে পুলিশ ঘটনার নিয়ন্ত্রণে আনে।

সংবাদ 5 – দিল্লিতে এখন পোস্টার রাজনীতি সরগম। মোদি হটাও দেশ বাঁচাও এই পোস্টার দিয়েছিল আম আদমি পার্টি। এর পরেই কয়েকজনকে গ্রেফতার করা হয়। পাল্টা হিসাবে আজ বিজেপিও একটি পোস্টার দিয়েছে তাতে বলা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল কো হাটাও দিল্লি বাঁচাও। পোস্টার লাগাতে কেন বাধা দেওয়া হবে এ নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি ‌।

সংবাদ ৬ – পোস্টার বিতর্ক এখন আছে পড়েছে গুজরাটে। গুজরাটে আম আদমি পার্টি মোদি হটাও দেশ বাঁচাও পোস্টার লাগিয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে এফআইআর হয়েছে। পুলিশ প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে। এর প্রতিবাদ জানিয়ে আম আদমি পার্টির গুজরাট শাখা সভাপতি বলেছেন বিজেপি এখন স্বৈরাচারী শাসন চালাচ্ছে।। পোস্টার লেখার অধিকার সবারই আছে সেই অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *