কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) ভোপালের বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী
২) মহারাষ্ট্রের শিবসেনা সংসদ সঞ্জয় রাউতকে খুনের হুমকি
৩) মনিপুরে এনআরসি চালু করতে ইচ্ছুক রাজ্য সরকার / বললেন মুখ্যমন্ত্রী বীরেন সিং

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ভোপালে আজ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী ইন্দরের মন্দিরে যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে দুঃখ প্রকাশ করেন। এবং নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। দুর্ঘটনার৩৫ জনের মৃত্যু হয়েছে। রাম নবমীর সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

সংবাদ 2 – মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় রাউথ কে খুনের হুমকি দেওয়া হয়েছে। আজ তিনি এই মর্মে মুম্বাই পুলিশে একটি এজাহার দাখিল করেছে।। সঞ্জয় বলেছেন এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছে কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। মুম্বাই পুলিশ অবশ্যর একজনকে গ্রেফতার করেছে আরও দুজনকে তল্লাশি করছে।

সংবাদ 3 – আগামীকাল অর্থাৎ দুই এপ্রিল আসামে আসছেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এসম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এখানে এসে যদি কেজরিওয়াল তার বিরুদ্ধে কোন ধরনের মন্তব্য করেন তাহলে তিনি মানহানির মামলা করবেন। কেজরিওয়াল কা পুরুষের মতো বিধানসভায় বসে প্রধানমন্ত্রী ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। এখানে যদি আমার বিরুদ্ধে কোন বক্তব্য রাখেন তাহলে মামলায় করবো এটা নিশ্চিত।

সংবাদ 4 – মনিপুরে এনআরসি চালু করতে চায় রাজ্য সরকার। আজ একথা জানিয়া মনিপুরের মুখ্যমন্ত্রী এস বীরেন সিং বলেন, কেন্দ্রের অনুমতি পেলে এই কাজ শুরু করে দেওয়া হবে। কারণ এনআরসি এমন একটা বিষয় এখানে রাজ্য সরকার কিছু করতে পারবে না ।যা করার কেন্দ্র সরকার করবে। তবে রাজ্য সরকার এই কাজে পুরোপুরি সহযোগিতার জন্য প্রস্তুত বলে তিনি জানান। এনআরসি চালু হলে মনিপুরের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে তিনি মনে করেন।

সংবাদ 5 – ইন্দরের মন্দিরের দুর্ঘটনার জন্য নিম্নমানের নির্মাণ কাজ দায়ী। এই মন্তব্য করেন কংগ্রেস নেতা কমল নাথ। তিনি বলেন এত বড় একটা ঘটনা ঘটেছে তার তদন্ত হওয়া উচিত। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করে কমল নাথ বলেন মধ্যপ্রদেশ সরকার এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে না। এই দুর্ঘটনার তদন্ত দাবি করো। আর যারা দোষী তাদের শাস্তির দাবি জানান ।

সংবাদ 6 – দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ শিশুদিয়ার জামিন খারিজ করে দিলো আদালত। জামিনে মুক্তি পেলে তিনি সাক্ষী প্রমাণ লোপাট করতে পারবেন এই আশঙ্কা করে আদালত তার জামিন খারিজ করেছে। তার জামিন খারিজের আবেদনে সিবিআই যেসব বিষয় তুলে ধরেছে সেগুলোর সঙ্গে আদালত একমত। তাই আদালত তাকে জামিন দেন নি। দিল্লির ম দ কেলেঙ্কারিতে দক্ষিণের লবির সঙ্গে মনির শিশুদিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে সিবিআই অভিযোগ করেছে। আদালত প্রাথমিকভাবে এই কথা মেনে নিয়েছে।

সংবাদ 7 – প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। এই মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সাংবাদিক সম্মেলনে বলেন দেশের যেকোনো নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে। এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। গতকাল প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে গুজরাট হাইকোর্টে আবেদন করেছিলেন কেজরিওয়াল। কিন্তু আদালত তাকে বলেছে এসব করতে কোন তথ্য জানতে চাওয়া যায় না উল্টো তথ্য জানতে দেওয়ার জন্য তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *