এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত । গোপন সূত্রের ভিত্তিতে পাঁচ লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে গ্ৰেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে শিলচরের ভাগাডহরে অভিযান চালিয়ে ৫০ টি বক্স থেকে আনুমানিক পাঁচ লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ । সঙ্গে দুই পাচারকারীকেও আটক করা হয় ।সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মহাত্তা । পুলিশ সুপার জানান, বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য পঞ্চাশ কোটি টাকার অধিক হবে । আটক করা হয় দুই ব্যক্তি রুবেল হুসেন মজুমদার ও সাইদুল হুসেন মুজুমদার সহ একটি বলেরো গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
সংবাদ 2 – ফের একবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়লেন বৃহত্তর পাথারকান্দির বিভিন্ন গ্রাম ও চা বাগানের জনগন।রবিবার বিকেলে হঠাৎ করে ধেয়ে আসা চৈত্রের অকাল বৈশাখীর তান্ডবে লোয়াইরপোয়া ব্লকের ঝেরঝেরী জিপির উত্তর মাগুরা সহ কাঁঠালতলির মাড়ুগাঁও, ডেঙ্গারবন্দ, হাতিখিরা, চাঁন্দখিরা, সলগই, বৈঠাখাল, ইচাবিল প্রভৃতি স্থানের অনেক গৃহস্থের বাড়ি ঘর ভূপতিত হবার পাশাপাশি অনেকের ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে বাড়ি ঘর তছনছ হয়ে গেছে।ফলে গৃহহারা হয়েছেন অনেকে।তবে এতে কেহ হতাহতের খবর নেই।স্থানে স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে গোটা এলাকা অন্ধকারে ভাঁসছে।
সংবাদ 3- বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় এক স্কুল ছাত্র গুরতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সলগই বাজার লাগোয়া ডেঙ্গারবন্দ পাবলিক এমই স্কুলের সামনে অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পাশে। এ মর্মে স্কুলের প্রধান শিক্ষক ছাদউদ্দিন আহমদ জানান, আহত ছাত্রের নাম আতিফ হোসেন, পিতার নাম নেজাম উদ্দিন।বাড়ি ডেঙ্গারবন্দ গ্রামে। সে এবছর অষ্টম শ্রেণি পাস করে নবম শ্রেণিতে ভর্তির জন্য স্কুলে এসেছিল ট্রেন্সফার সার্টিফিকেট নিয়ে যেতে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সে সড়কের পাশে পায়চারি করার সময়ে লোয়াইরপোয়া থেকে বৈঠাখালগামী একটি বাইক ছাত্রটিকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরতর আহত হয়।এতে বাইকে থাকা দুটি কিশোরও অল্পবিস্তর আহত হয়।পরে অবস্থা বেগতিক দেখে বাইকের দুই আরোহী মোটর সাইকেল ফেলে পালিয়ে গা ঢাকা দেয়। বর্তমানে আহত পড়ুয়ার চিকিৎসা চলছে বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে । ঘটনার পর বাজারিছড়া থানার ওসি দীপক দাসের নির্দেশে পুলিশ তদন্তে নেমে অভিশপ্ত বাইকটিকে নিজেদের জিম্মায় নিয়ে তদন্ত শুরু করেছে।
সংবাদ 4 – বর্ষা আসতেই শুরু শহরবাসীর জমাজলের দুর্ভোগ। পুরসভার নিকাশি ব্যবস্থায় নিষ্ক্রিয়তার দরুণ প্রতি বছরই দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। সোমবার শহরের বিবেকানন্দ রোডে নালার জল দখল করে মেইন সড়ক। সম্প্রতি বিধানসভা নির্বাচনে শহরের জমাজলের সমস্যাকে গুরুত্ব দিয়ে তা নিরসনে প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। জন সাধারণ ও সমস্যা নিরসনে গুরুত্ব দিয়ে ভোট দেন। কিন্তু আজ অবধি নালার জলে চলাচলের দুর্ভোগ রয়ে গেল সেই তিমিরেই।
সংবাদ 5 – দুর্ণীতি দমন শাখার হাতে ধরা পড়লেন বদরপুর সার্কেল অফিসের এক কর্মী । জমি নামজারি করে দেওয়ার নামে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন বদরপুর সার্কেল আধিকারিক কার্যালয়ের কাটোয়ারি । ঘুষ নেয়ার সময় হাতে নাতে পাকড়াও করে দুর্ণীতি দমন শাখা। পাটোয়ারি জয়সাহাব হোসেন লস্কর এর উপর ঘুষ নিয়ে কাজ করার অনেক পুরনো অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে জয়সাহাব হোসেন লস্কর কে আটক করে দুর্ণীতি দমন শাখা।
সংবাদ 6 – কাছাড় ও হাইলাকান্দি জেলার অন্তর্গত কাঁঠাল জিপির মেরুয়াগ্রান্ট এলাকায় বেহাল সড়ক পরিষেবার দরুন এলাকার চা জনগোষ্ঠী ও মৎস্যজীবী খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। আলগাপুরের প্রাক্তন বিধায়ক মন্দীরা রায়ের আমলে এলাকায় একটি সেতু নির্মাণের কাজ শুরু করা হলেও এখনও সেই সেতুটি অর্ধনমিত অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি বর্তমান বিধায়ক নিজাম উদ্দিন সহ নেতা-মন্ত্রীদের জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি।তাই কোন উপায় না পেয়ে এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সোমবার এলাকায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে কাঁপিয়ে তোলেন।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হলেও এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি কাঁঠাল জিপির মেরুয়াগ্রান্টে। এলাকার সিঙ্গরাইথল থেকে মেরুয়াগ্রান্ট পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। আজকের অত্যাধুনিক যুগেও গর্ভবতী মহিলা সহ বিভিন্ন রোগীদের সাইকেল বা চেংদোলা করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।


