কাছাড় জেলা তৃতীয় কেলারিপটু ও ভবিনাম মার্শাল আর্ট প্রতিযোগিতা শেষ হল

< 1 - মিনিট |

এতে অংশগ্ৰহণ করেন মোট ৪০ জন বিভিন্ন বয়সের ছেলেমেয়ে কেলারিপট্টু ও মার্শাল আর্টের প্রশিক্ষণার্থীরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : রবিবার সকাল ১০ থেকে শুরু করে রাত ৮ টা অবধি চলে অল আসাম কেলারিপট্টু এসোসিয়েশনের কাছাড় জিলার শিলচর হাইলাকান্দি রোডের প্রশিক্ষনকেন্দ্রে কেলারিপট্টু ও ভবিনাম মার্শালআর্ট প্রতিযোগিতা। এতে অংশগ্ৰহণ করেন মোট ৪০ জন বিভিন্ন বয়সের ছেলেমেয়ে কেলারিপট্টু ও মার্শাল আর্টের প্রশিক্ষণার্থীরা। সকালে এসোসিয়েশনের শিলচরের হাইলাকান্দি রোডের প্রশিক্ষনকেন্দ্রে প্রতিযোগিতার সূচনা করেন সংস্থার শিলচরের সভাপতি সুদীপ পাল ও ক্যারাটের গ্ৰান্ডমাস্টার তথা অবসর প্রাপ্ত সেনাকর্মী এস.কে সিংহা,প্রশিক্ষক তথা কাছাড় কেলারিপট্টু এসোসিয়েশনের সভাপতি রামজয় দাস।

তারপর সকাল থেকে রাত আট অবধি কেলারিপট্টু ও মার্শাল আর্টের প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রতিযোগিতা চলে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মুখ্য সম্মাণনত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় ও সহ-সভাপতি তথা প্রাক্তন পুর কমিশনার গোপাল রায়, আসাম কেলারিপট্টু এসোসিয়েশনের সাধারন সম্পাদক পাপ্পু খান,কার্যকারী সদস্য সফিকূল রহমান প্রমূখ।

KRC Placement Advertisement

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *