কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – রোগীদের সুরক্ষিত ও গুণগতমান সম্পন্ন করার পাশাপাশি উন্নতমানের সেবা প্রদান কার্যকরী করার লক্ষ্যে আগামী ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিলচরে প্রথমবারের মতো স্বাস্থ্য সেবা উৎসব ২০২৩ এর আয়োজন করা হবে। মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য বিভাগের তরফে অতিরিক্ত জেলা শাসক ইউরাজ বরঠাকুর জানান,সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড়ের ৪২টি স্বাস্থ্যকেন্দ্রে উৎসবের আয়োজন করতে চলেছে স্বাস্থ্য বিভাগ।

উৎসবে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক,স্বাস্থ্য কর্মী সহ গুয়াহাটি থেকে আগত বিভিন্ন সরকারি আধিকারীক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে ৪২টি স্বাস্থ্যকেন্দ্রের পর্যবেক্ষণ করবেন। স্বাস্থ্য সেবা উৎসব ২০২৩ এ আধিকারীকদের পর্যবেক্ষণের দ্বার শতকরা ৭০% পাওয় স্বাস্থ্য কেন্দ্রকে এ গ্রেড। শতকরা ৫০ থেকে ৬৯ পাওয়া কেন্দ্রকে বি গ্রেড ও শতকরা ৫০ পাওয়া স্বাস্থ্য কেন্দ্রকে সি গ্রেড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আসামে শুরু হওয়া

সংবাদ 2 – আসাম-মিজোরাম সীমান্তের খুলিছড়াতে পুলিশের বর্ডার আউট পোষ্ট নির্মাণের সামগ্রীবাহী একটি ছোট্ট লরি দুর্ঘটনাগ্রস্থ হয় ৩০৬ নং জাতীয় সড়কের পানিভরা জিপির কাটাখালে। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌছেন ধলাই থানার এসআই বেঞ্জীংলাল চরাই । লরিটিতে বিওপি নির্মানের টিন বোঝাই ছিল। লরিটি শিলচর থেকে ভাগা অভিমূখে আসার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মাঝরাস্তায় পাল্টি মারে। এতে লরি চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা লরি চালককে উদ্ধার করে ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদ 3 – নাগাল্যান্ডের ডিমাপুরে কর্মরত অবস্থায় থাকা পাথারকান্দি নারায়নপুরের বছর ১৮ এর যুবককে বিষাক্ত সাপে কামড় দেয় শনিবার রাত বারোটায়। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেও সর্প দংশ‌নে মৃত যুব‌কের শ‌রীরে পুন:প্রাণ প্রতিষ্ঠার বাসনা নি‌য়ে ৩ দিন থেকে ওঝা, বৈ‌দ্যের এবং কবিরাজের ঝাঁড় ফুঁক অব‌্যাহত র‌য়ে‌ছে পাথারকা‌ন্দির নারাইনপুর গ্রা‌মে। পরিবারের ধারণা হয়তো ছেলে জীবিত করে তুলতে পারবে ওঝা। বিষাক্ত সাপের ছোবলে মৃত যুব‌কের নাম এমান উদ্দিন বয়স ১৮, পিতার নাম নুমান আলি।

এমান উ‌দ্দিন কর্মসু‌ত্রে নাগাল‌্যা‌ন্ডের ডিমাপু‌রে ছি‌লেন। প্রতিদিনের নিয়ে কাজ শেষ করে শনিবার রাতে ঘুমাতে যান এমাদ। গভীর রাতে হঠাৎ বুঝতে পারেন শীতল কি একটা তার শরীরের উপর দিয়ে যাচ্ছে। আলো জ্বালিয়ে দেখতে পায় বিশাল আকৃতির একটি কালো বিষধর সাপ। তখন রাত আনুমানিক বারোটা বাজে ।সে হঠাৎ চিৎকার দিয়ে উঠে কিন্তু এর আগেই তার পায়ে মরণ কামড় ব‌সি‌য়ে দেয় বিষাক্ত সাপ।প‌রে বিষয়‌টি জানা জা‌নি হ‌লে সহ কর্মীরা তা‌কে প্রথ‌মে স্থানীয় প্রাথ‌মিক স্বাস্থ‌্য কেন্দ্রে নিয়ে যান। এক রাত এবং দিন চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পর সোমবার সকালে সেখান থেকে পাথারকান্দি নিজ বাড়িতে নিয়ে আসেন সহকর্মীরা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – সরকারি জমি জবরদখল কারিদের বিরুদ্ধে মাঠে নামল করিমগঞ্জ জেলা প্রশাসন।বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হল বসতবিটে সহ ব্যবসায়ীক প্রতিষ্ঠান । মঙ্গলবার করিমগঞ্জ সদর সার্কেল অফিসার অন্তরা সেন সদলবলে মাঠে নামেন। করিমগঞ্জ শহর সংলগ্ন লঙ্গাই ইস্কন মন্দির এলাকায় থাকা অবৈধ বিল্ডিঙে বুলডোজার চালিয়ে সব কিছু গুড়িয়ে দেওয়া হল।

রানা দেবনাথ নামের জৈনক ব্যক্তির বিরুদ্ধে সরকারি জমি দখল কারার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে সদর সার্কেল ।অভিযোগ পেয়ে তড়িঘড়ি অভিযানে নেমে জায়গা জরিপ করে নোটিশ দেওয়া হয়েছিল।কিন্তু নোটিশ পেয়ে কোনো কাজ না হওয়ায় মাঠে নামেন সদর সার্কেল অফিসার অন্তরা সেন । লঙ্গাই ফাঁড়ির ইনচার্জকে সঙ্গে নিয়ে লঙ্গাই ইস্কন মন্দির এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

সংবাদ 5 – অত্যন্ত জঘন্য এক ধর্ষনের কান্ড ঘটলো কালাইনের পার্শ্ববর্তী দক্ষিণ নাতানপুর গ্রামে। নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে নাতানপুর ৪ নং ওয়ার্ডের গ্রুপ সদস্যের বাবা ৬০ বছরের আনোয়ার উদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে। প্রাপ্ত খবর মতে দুদিন আগে ওই ছাত্রী কালাইন হাইস্কুলে ভর্তি হয়ে বাড়ি ফিরে আসার সময় আনোয়ার উদ্দিন বড়ভূঁইয়া নামের প্রৌড় ছাত্রীটিকে অটোতে উঠিয়ে বাড়ি নিয়ে যাবার প্রলোভন দেখায়।

কিন্তু যাবার সময় ছাত্রীটির বাড়ি না গিয়ে জোর করে পাশের ডিগাবর চা বাগানে গিয়ে মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করে বাগানেই ফেলে রেখে চলে যায়। পরে মেয়েটি বাড়িতে এসে সবাইকে বললে তার বাবা গতকাল কালাইন থানায় একটি মামলা দায়ের করেন। মেয়ের বাবা, মা ও ভাই জানিয়েছেন, বর্তমানে ধর্ষকের পরিবারের পক্ষ থেকে তাদের মামলা তুলে নেবার জন্য হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদ 6 – ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের ২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিলচর কুম্ভীরগ্রাম বিমান বন্দরে। শনিবার কুম্ভীরগ্রামে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ও শিলচর লায়ন্স ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে বিমানবন্দর এলাকার বিভন্ন জায়গা থেকে রোগীরা এসে শিবিরে স্বাস্থ্য পরিক্ষা করে যান। এদিন অনুষ্ঠানের শুরুতে বিমানবন্দরের ডিরেক্টর দেবদীপ দত্ত প্রদীপ প্রজ্বলন করেন এবং ২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেকে কেটে অনুষ্ঠানের সূচনা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *