এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – রামনগর আইএসবিটির অধীনে চলা যাত্রীবাহী বাসচালক ও আইএসবিটি কর্তৃপক্ষের সময় নিধা্রনের বিষয় নিয়ে মতবিরোধের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। বুধবার শিলচর রামনগরের আইএসবিটিতে আনুমানিক চল্লিশটি বাস ও ট্রেভেলার গাড়ি চালক ও মালিক অভিযোগ করে বলেন, প্রদীপ দাসের দুইটি গাড়ি অনিয়মিত ভাবে চলার জন্য নিভিয়া, করিমগঞ্জ ও ঘাড়মুড়া রোডের লাইনে চলা অন্য গাড়িগুলি চালাতে অসুবিধার সমুখীন হতে হচ্ছে। এমনকি রাস্তায় একটি গাড়ির চালক সহ হ্যান্ডিম্যানদের মধ্যে একে অপরের সাথে প্রায় সময় মারধর করতে হচ্ছে ,কারন হলো একমাত্র আই.এস.বি.টির অযুক্তিকভাবে বেধে দেওয়া সময়সীমা নিয়ে।
এই বিষয়টি নিয়ে শিলচর আই.এস.বি.টির ভারপ্রাপ্ত এসিটেন্ট সুপারিনটেনডেন্ট রাজদীপ রায়ের কাছ থেকে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দীর্ঘ দিন থেকে চলে আসছে,সরকারি নিয়ম অনুসারে ওই লাইনের প্রত্যেকটি যাত্রীবাহী বাস বা ট্রেভেলার গাড়ি পনেরো মিনিট পর পর ছাড়ার নির্দেশ দেওয়া রয়েছে এবং সেটা মেনেই আই.এস.বি.টি কতৃপক্ষ কাজ করছে।এই সরকারী নিয়ম কিছু গাড়ী মালিক ও চালক মানছে না বলেই আজকে যাত্রীদের অযথা দুর্ভোগ পোয়াতে হচ্ছে।
সংবাদ 2 – করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বৃহত্তর নিলামবাজার এপিডিসিএল এর অন্তর্গত ফতেপুর জিপির বিভিন্ন গ্রামে বিদুৎ চুরি রুখতে বুধবার জোরদার অভিযান চালায় বিভাগীয় সিনিয়র ভিজিলেন্স অফিসার তাপিল চন্দ্র দাস ও নিলামবাজার সাব ডিভিশনের এসডিই নিদির রঞ্জন রায়। এতে ইলেকট্রিক মটর,রাইছ মিল,ফেন,রাইছ কুকার,ইনভার্টার বেটারি সহ অবৈধ হুকের তার ছাড়াও বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি অনেকের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। সব শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলেন, এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বুধবার প্রথম বারের মতো ভিবিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ।আগামী দিনে এভাবে হুকিং ও মিটার থেকে বিদুৎ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জামিন বিহীন মামলা নথিভুক্ত করা হবে।
সংবাদ 3 – বুধবার রাতের বৃষ্টিতে জলমগ্ন করিমগঞ্জ শহর সংলগ্ন নিউ করিমগঞ্জের এলাকার বাখরশাল। জল নিষ্কাশনের সুব্যবস্থার না থাকায় বাখরশাল নাইরগ্ৰাম গ্রাম পঞ্চায়েতের ৩ এবং ৪ নং ওয়ার্ড জলমগ্ন। এতে এই দুইটি ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবারের ঘরে জল উঠে যায়। যদিও আগে ড্রেইন ছিল কিন্তু বর্তমানে মাটি বরাট করে ড্রেইন বন্ধ হয়ে যায়। অন্যদিকে তারা সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভ প্ৰকাশ করেন। পাশাপাশি বাখরশাল নাইরগ্ৰামের জলমগ্ন পরিবারের সদস্যরা করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের দৃষ্টি আকৰ্ষণ করছেন।
সংবাদ 4 – এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ভেসে উঠল গোটা শিলচর শহর। গত বন্যার ভয়াবহতাকে মাথায় রেখে আতঙ্কিত শহরের সাধারণ মানুষ। গত বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠার পর শিলচরে জমা জলের নিষ্কাশন ব্যবস্থা নিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাঙিরখালে নৌকা বিলাসের মাধ্যমে খালের পরিস্কার কাজে হাত দিয়েছিলেন এবং দীর্ঘদিন বিভিন্ন পত্র পত্রিকার শিরোনামে এসে জনপ্রিয়তা অর্জন করতেও অনেক সক্ষম হয়েছেন। কিন্তু তার এই মহান কর্মযজ্ঞ যে চরম ব্যর্থতা প্রমাণ করেছে তা বৃষ্টি শুরু হতেই জনসমক্ষে উঠে এলো। বুধবার সকালের সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় ভেসে উঠায় গত বন্যার ভয়াবহতা ফের শহরবাসীকে স্মরণ করিয়ে দিল।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
এক পশলা বৃষ্টি হতেই জমা জলের সমস্যায় পড়েছেন গোটা শহরবাসী। নাজেহাল হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন।এই পরিস্থিতিতে শিলচরের উন্নয়ন নিয়ে এক টুইটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে খতিয়ান তুলে ধরেছেন শিলচরের বর্তমান সাংসদ রাজদীপ রায় । এতে প্রধানমন্ত্রীও শিলচর সহ পার্শ্ববর্তী অঞ্চলের বিকাশ নিয়ে খুশি প্রকাশ করেছেন। কিন্তু শহরের বর্তমান পরিস্থিতি ও তার বাস্তব চিত্র উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে কতটুকু সত্য তা খতিয়ে দেখতে স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদন জানিয়েছেন শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা।
সংবাদ 5 – আইজিজিএলের পাইপ লাইন বসানোর নামে কাটিগড়া-হরিনগর পূর্ত সড়কের একাংশ কেটে ফেলায় জন দুর্ভোগ চরমে। অতি সত্ত্বর সংস্কার করার দাবি জানিয়েছেন যুব শক্তি সংঘের কর্মকর্তারা। তিন দিনের মধ্যেই সড়কের পূর্ণ সংস্কার করে দেওয়ার আশ্বাস আইজিজিএল কর্তার। গত ২ এপ্রিল রাতে আইজিজিএলের কর্মীরা কাটিগড়া-হরিনগর পূর্ত সড়কের করইকান্দি এম ই স্কুল সংলগ্ন এলাকায় পাইপ লাইন বসানোর জন্য এক সঙ্গে পুরো সড়ক কেটে ফেলে।
আন্তর্জাতিক সীমান্তবর্তী পূর্ত সড়কের ওই অংশ কেটে ফেলায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার লক্ষাধিক জনগণের একমাত্র যাতায়াতের সড়ক অচল হয়ে পড়ে। এতে সাধারন জনগণের পাশাপাশি সীমান্ত প্রহরারত বিএসএফের জওয়ান-দের বাহন চলাচলের ক্ষেত্রেও ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে। স্কুল পড়ুয়া সহ নিত্য চলাচলের যাত্রীরাও ব্যাপক হয়রানির শিকার হয়েছেন। প্রায় দু দিন অতিবাহিত হওয়ার পর জনগনের চাপে সামান্যতম নুড়িপাথর ফেলে কোনো প্রকারে কিছু সংখ্যক যান চলাচল আরম্ভ করলেও গাড়ি চলাচল স্বাভাবিক হয় নি। বুধবার কাটিগড়া এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা যুব শক্তি সংঘের কর্মকর্তা ও ভুক্তভোগী জনগণ বেজায় অভিযোগ উত্তাপন করেছেন।
যুবশক্তি সংঘের সভাপতি সামস উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক ফারুক আহমদ বড়ভূইয়া, শম্ভু নাথ, শিবু নাথ, আব্দুল কাদির, সরিফুল বারি, দিদারুল আক্তার, আমির হুসেন লস্কর, জাবির হুসেন বড়ভূইয়া, ইমদাদ উদ্দিন লস্কর প্রমুখ অভিযোগ করে বলেন, সাধারণ জনগণকে পুরোপুরি অন্ধকারে রেখে আইজিজিএলের গ্যাস পাইপ লাইন বসানোর কাজ করছেন কর্মকর্তারা। লক্ষাধিক জনগণের একমাত্র যাতায়াতের সড়ক পূর্ত সড়কটিকে দু-টুকরো করার পূর্বে কাউকে কিছু জানানোর প্রয়োজন মনে করে নি সংস্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় দুদিন সড়কের উপর দিয়ে যাতায়াত করতে পারেনি কেউ। এতে কোনো হোলদোল নেই কোনো জন প্রতিনিধির।


