কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ১১ এপ্রিলের মধ্যে মারপিটে জড়িত পড়ুয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা না নিলে এনআইটির ডিরেক্টরের অপসারণে আন্দোলনে নামবে আকসা। শুক্রবার এক সাংবাদিক সন্মেলন ডেকে সম্প্রতি এনআইটি তে সংঘটিত পড়ুয়াদের মধ্যে মারপিটের ঘটনার সুবিচার ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন আকসার কর্মকর্তারা। ছাত্র সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ চড়া সুরে ক্ষোভ উগড়ে ধরেন।

তিনি বলেন, ডিরেক্টর রজত গুপ্ত অপরাধীদের আড়াল করে ঘটনা ধামাচাপা দেওয়ার প্রয়াস করছেন।নতুবা আজ অবধি কেন ওই দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বাধা দিচ্ছেন তিনি। জুনিয়র ছাত্রদের সিনিয়রদের মারপিটের বর্বর ঘটনা এনআইটিতে প্রথম নয়। এর আগে পড়ুয়া রাজেন দাস আক্রান্ত হন।তার মানে শিলচর এন আই টিতে সুরক্ষিত নন জুনিয়র পড়ুয়ারা।বার বারই হিংসাত্মক ঘটনার পর এন আই টির ডিরেক্টর দোষীদের প্রশ্রয় দিতে দেখা যায়।

এর দরুণ এহেন ঘটনা বার বার ঘটছে এন আই টিতে।উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গুণ্ডাগিরি চলবে না বলে সাফ জানান তিনি। চূড়ান্ত সময়সীমা ১১ এপ্রিল ধার্য করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে পুলিশ সুপারের উদ্যোশে কড়া বার্তা ছুড়ে দেন তিনি।তাছাড়া ডিরেক্টর রজত গুপ্তের কেন রহস্যজনক ভূমিকা ও অপরাধিদের আড়াল করছেন অভিযোগ তুলে তার অপসারণ বা পদত্যাগের দাবি তুলেন প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত।

সংবাদ 2 – সংবাদ কর্মীদের নিয়ে ফুটবল আসরের আয়োজন করতে চলেছে বাকস। প্রয়াত নিলোৎপল চৌধুরীর স্মৃতিতে আয়োজিত ফাইভ এ সাইড ফুটবল প্রতিযোগিতা আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, এক দিনের ফুটবল প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় জেলার গ্রামীণ সাংবাদিকদের বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ১৩ এপ্রিল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে কাছাড় পুলিশ বনাম বাকসের মধ্যে একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Apply Here

সংবাদ 3 – শুক্রবার শিলচর মেহেরপুর ঘুংঘুর স্থিত সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডিপার্টমেন্ট অব পাববিক হেলথ ডিন্টিসটির উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রক্ত দান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এতে ওই কলেজের ছাত্র ছাত্রীরা‌ রক্তদান করেন। শিবিরে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবির পরিচালনা করেন মেডিক্যাল টিম লিডার ডঃ আর এন চৌবে, কাউন্সিলর অপূর্বা ঘোষ , রুপম কুমার চন্দ্র সহ অন্যরা।

সংবাদ 4 – শুক্রবার কাছাড় জেলার ধোয়ারবন্দ অঞ্চলে তীর, মদ, জুয়া, ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং গণমাধ্যমে অবাধ অশ্লীলতার প্রদর্শন বন্ধ করার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ এই বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে উল্লেখিত দাবিগুলি নিয়ে শ্লোগান দিয়ে মুখরিত করে তুলেন৷ এই বিক্ষোভ মিছিল যৌথভাবে অংশ গ্রহণ করে ‌ছাত্র সংগঠন এ আই ডি এস ও; যুব সংগঠন এ আই ডি ওয়াই ও এবং মহিলা সংগঠন এ আই এম এস এস৷ এখানে উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে নারী নির্যাতন এবং মদ, ড্রাগস, জুয়া ও অশ্লীলতার প্রচার দিন দিন বেড়েই চলেছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

ফলে নারী ও শিশুরা নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এই বৃহত্তর ধোয়ারবন্দ এলাকায় সাম্প্রতিক কালে শিশু কন্যা ও মহিলাদের শ্লীলতাহানীর বহু ঘটনা ঘটেছে। বহু ঘটনা যদিও সামাজিক কারণে প্রকাশ্যে আসেনি কিন্তু যেগুলো প্রকাশ্যে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে নারী ও শিশুরা মোটেই নিরাপদ নয়। এসব ঘটনার জন্য দায়ী মদ, ড্রাগস, জুয়া ও অশ্লীলতার ঢালাও প্রচার ও প্রসার। মহিলা সংগঠন এ আই এম এস এস, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও এবং ছাত্র সংগঠন এ আই ডি এস ও’র ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এতদঅঞ্চলে সুস্থ সামাজিক পরিবেশ রক্ষা করতে জেলা প্রশাসনের ও পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার আবেদন জানিয়ে ধোয়ারবন্দ থানার আধিকারিক মারফত জেলাশাসকে স্মারকপত্র প্রদান করা হয়৷

সংবাদ 5 – শিলচর কাঁঠাল রোডে রাস্তার উপর বন্ধ থাকা একটি লরিতে আচমকা আগুন ধরে যায়। জানাগেছে স্টোব দিয়ে রান্না করছিল দুই যুবক, হঠাৎ করে স্টোব বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন লেগে যায় l তখন গাড়িতে থাকা দুই যুবক লাফ দিয়ে গাড়ি থেকে নিচে নেমে প্রাত বাঁচাতে সক্ষম হয় l এদিকে বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকজন জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা চালায় এবং দমকল বাহিনীকে খবর দেয় l কিছুক্ষণ পর দমকল বাহিনীর দল গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু গাড়িটির সামনের অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সংবাদ 6 – শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে বেহাল রাস্তা ও জল নিষ্কাশনের সমস্যা নিয়ে সংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের বর্তমান সমস্যা গুলো তুলে ধরেন শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ওঙ্কারনাথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে পূর্ত বিভাগের মেহেরপুর শিবালিক পার্কের রাস্তাটির প্রায় বেশির ভাগ অংশ বেহাল অবস্থা, বৃষ্টির দিনে চলাচল করা অত্যন্ত বিপদমুখী হয়ে দাঁড়ায়।

জল যাওয়ার নালা-নর্দমার নেই কোনো নিকাশের সুব্যবস্থা, স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে কোনো ধরনের সঠিক পদক্ষেপ নেননি এখনো । এই বেহাল সড়ক ও নালা-নর্দমার মেরামতের জন্য সংবাদ মাধ্যমের সাহায্যে মুখ্যমন্ত্রীর আর্কষণ করিয়ে অতিসত্ত্বর উপযুক্ত ব্যবস্থার নেওয়ার আবেদন করেন শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির পক্ষ থেকে অঞ্জন স্বামী,রথীন্দ্র মোহন চৌধুরী,অলক দাসগুপ্ত,সুদীপ্ত দেবরায়,ডাঃ শিশিরাংশু মজুমদার,মানবেন্দ্র কুন্ড সহ অন্যরা।

সংবাদ 7 – বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জনশিক্ষন সংস্থার উদ্যোগে কাছাড় জেলার বিভিন্ন স্থানে নানা ধরনের স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এ উপলক্ষ্যে শিলচরের সফট সলিউশন কম্পিউটার সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বক্তব্য রাখেন জনশিক্ষন সংস্থার ডাইরেক্টর মৌটুসি চক্রবর্তী ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অমর গোস্বামী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *