চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার গোপাল সানা সম্বধনা সভায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : সদ্য আসাম রাজ্যের জলসেচ বিভাগের চিফ ইঞ্জিনায়ার পদে নিযুক্তি পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার সোনাইরোড স্থিত কাছাড় জিলার জলসেচ বিভাগের কার্যালয়ের অডিটরিওমে উক্ত বিভাগের সমগ্ৰ বরাক উপত্যকা তথা কাছাড়-করিমগঞ্জ-হাইলাকান্দি আসা কার্যকারী অভিযন্তা,কনিষ্ঠ অভিযন্তা, কর্মচারী সহ ঠিকাদার সংস্থার পক্ষ থেকে বরাকের সু-সত্নান চিফ ইঞ্জিনায়ার রাজকুমার গোপাল সানা মহাশয়কে বিপুল ভাবে সম্বর্ধনা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন,কার্যকারী অভিযন্তা আজিজুর রহমান মজুমদার,দীপক গোস্বামী,এম.এ বড়ভূইয়া এবং ঠিকাদার সংস্থার পক্ষ থেকে বিধান চক্রবর্তী সহ আরো অন্যান্যরা চিফ ইঞ্জিনায়ার রাজকুমার গোপাল সানা মহাশয়ের এই পদটি পাওয়ার জন্য জানান সহ পাশাপাশি উনাদের কর্মজীবনের সঙ্গে জড়িয়ে থাকা রাজকুমার গোপাল সানা মহাশয়ের মধূর স্মৃতি ও ভালোবাসর কথা নিজ-নিজ বক্তব্যে তুলে ধরেন।
শেষে সদ্য আসাম রাজ্যের জলসেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার গোপাল সানা মহাশয় বক্তব্যে, সম্বধনা সভায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই উনার চিফ ইঞ্জিনিয়ার হওয়াটা সম্ভব ছিলো না,যদি এই বিভাগে যুক্ত সকল স্তরের কর্মচারী সহযোগীতায় এই গুরুত্বপূর্ণ পেতে সক্ষম হয়েছেন সেই সঙ্গে আসামের মূখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্বশর্মা শর্মা ও জলসেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহাল মহাশয়দের দৃষ্টি আর্কষন করিয়ে এই বিভাগের সমস্যা গুলির সমাধানের জন্য অনুরোধ জানান।


