এই শিবিরে প্রশিক্ষার্থীদের কীভাবে সংস্কৃতে মন্ত্র সঠিকভাবে উচ্চারন করতে হয় সেটা শিখিয়ে দেওয়া হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
মঙ্গলবার শিলচর চিরুকান্দি রোড স্থিত শ্রীশ্রী ভৈরব সংস্কৃত বিদ্যালয়ে কুমার ভাস্কর বার্মা সংস্কৃত এবং সরকারি পুরাতন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের নির্দেশে সংস্কৃত ভাষা শিক্ষা এবং প্রসারের জন্য দশ দিবসীয় উচ্চারিত সংস্কৃত কর্মশালা গত ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয় এবং ১১ এপ্রিল প্রথমে দেবী সরস্বতীর মূর্তিতে পূষ্পাজ্ঞ নিবেদন ও মাঙ্গলিক পঞ্চ প্রদীপ প্রজ্বলন করা হয় । এদিন কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।
সভার সভাপতি সমরেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন, সংস্কৃত ভাষাকে আমাদের জীবনে ধরে রাখতে হবে,সংস্কৃত ভাষা সবচেয়ে পুরাতন একটি ভাষা। প্রধান আচার্য পূরবী ভট্টাচার্য বলেন, সনাতন ভাষাকে জানার প্রয়োজনীয়তা রয়েছে, সংস্কৃত ভাষা যেমন মানুষকে জ্ঞানে অর্জনের দিকে নিয়ে যায়, তেমনি অন্য ভাষাকে সম্মান জানাতেও শিখায়।সুকমল ভট্টাচার্য বলেন, বর্তমান দিনে সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও সবাই সংস্কৃত নিয়ে বিভিন্ন বক্তারা নিজ নিজ মতামত ব্যক্ত করেন


