শিলচর রামনগরে খাটি গরুর দূধ-ঘি-পনির ও মিষ্টির উৎপাদন কেন্দ্র স্থাপন

2 - মিনিট |

অত্যাধুনিক মেশিনের দ্বারা পরীক্ষা করা খাটি গরুর দূধের ২৮ টি উৎপাদিত বস্তু যেমন দূধ,পনির,ঘি ,দৈ, ক্ষীর সহ আরো অন্যান্য মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য বানানো হচ্ছে এবং বরাক উপত্যকা সহ বহি্রাজ্যেও ব্যবসার জন্য পাঠানো হচ্ছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বর্তমানের এই ভেজালের দিনেও যে কোনো মানুষের সৎ চিন্তাধারা ও নিজের কর্মক্ষমতার উপর এবং পরোপকারের উপর বিশ্বাস থাকে তাহলে অসাধ্য কিছুই নেই এমনটাই উদাহরন পাওয়া গেলো দুই কর্মউদ্দ্যমী যুবকের বিশেষ কর্ম প্রচেষ্ঠায় শিলচর রামনগরের বাইপাস সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের খাদ্য সরবরাহ দফতরের অনুমোদন প্রাপ্ত ডি.এন্ড.ডি এন্টারপ্রাইজ নামের অত্যাধুনিক মেশিনের দ্বারা পরীক্ষা করা খাটি গরুর দূধের ২৮ টি উৎপাদিত বস্তু যেমন দূধ,পনির,ঘি ,দৈ, ক্ষীর সহ আরো অন্যান্য মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য বানানো হচ্ছে এবং বরাক উপত্যকা সহ বহি্রাজ্যেও ব্যবসার জন্য পাঠানো হচ্ছে বলে জানান দুই প্রচারবিমুখ উদ্যোক্তা যুবক দেবজ্যোতি দাস ও রূপক কুমার দেব মহাশয়েরা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

তারা আরো জানান ,২০২১ সালে তারা একটি বাইরের কোম্পানির চাকরি ছেড়ে নিজের চিন্তাধারা নিয়ে কিছু করা ও এই উদ্যোগের মধ্যে দিয়ে সমাজের কিছু সংখ্যক বেকার ছেলে-মেয়েরা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন সঙ্গে এই অঞ্চলের মানুষদেরকে ভেজাল দূধের পরবর্তীতে অধ্যাধুনিক মেশিনের দ্বারা যাচাই করা ভালো গরুর দুধ ও বানানো মিষ্টি দ্রব্য গুলো পৌছে দিতে পারেন তাহলে তাদের চিন্তাধারাটি পুরোপুরি ভাবে সফল হবে।

আগামী বাংলার পয়লা বৈশাখ থেকে শিলচরের গোলদীঘি মহলে থাকা স্মার্ট বাজারের মতো বড়মাপের শপিং মলে তাদের এই মাম্মি নামের দূধ সহ দূধের দ্বারা তৈরী হওয়া সমস্ত মিষ্টিদ্রব্য গুলো সরবরাহ হবে ও সেখান থেকে এই অঞ্চলের গ্ৰাহকেরা ক্রয় করতে পারবেন।

বর্তমানে তাদের ডি.এন্ড.ডি এন্টারপ্রাইজের অধীনে থাকা মাম্মী ফুডর্সে কর্মরত আছেন দশজন পুরুষ ও মহিলা সেই সঙ্গে ১২টি এস.এস.জি গ্ৰুপের মহিলা সহ প্রায় ষাঁট জন বেকার পুরুষেরা পালিত গরুর দুধ বাড়ী-বাড়ী থেকে সংগ্ৰহ এখানে বিক্রি করে পরিবার চালান।

দেবজ্যোতি দাস ও রূপক কুমার দেব দের উদ্যেশ্য একটাই এই অঞ্চলের মানুষেরা গরু পালন করেন এবং ভেজাল দূধ ও মিষ্টি সেবন থেকে মুক্তি পান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *