কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১) আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদ ও শুটার গোলাম মোহাম্মদের এনকাউন্টারের মৃত্যু
২) দেশে ৭১ হাজার নিযুক্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
৩) কর্ণাটক বিধানসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদ ও শুটার গোলাম মহম্মদের আজ এনকাউন্টারে মৃত্যু হয়েছে।। পুলিশের সঙ্গে সংঘর্ষে এই দুই মাফিয়ার মৃত্যু হয়। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয় ‌। উমেশ পাল হত্যাকাণ্ডের অভিযোগে এদের দীর্ঘদিন থেকে খুজছিল পুলিশ ।তাদের মাথার দাম পাঁচ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছিল। আজ তাদের অবস্থানের সন্ধান পেয়ে পুলিশ আক্রমণ চালালে পাল্টা গুলি চালায় তারা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।এদিকে আজ প্রয়াগ রাজের কোর্টে তোলা হয় মাফিয়া আতিক আহমেদকে। ছেলের মৃত্যু সংবাদ শুনে কোর্ট চত্বরে মাথা ঘুরে পড়ে যায় আতিক। চত্বরে জনতা আতিকের উদ্দেশ্যে জুতো ছুড়ে মারে।

সংবাদ 2 – উত্তরপ্রদেশে এনকাউন্টার সফল হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, মাফিয়া দের মাটিতে না মিলিয়ে দেওয়া পর্যন্ত তার শান্তি হবে না। আগেও তিনি বিধানসভায় বলেছিলেন উত্তর প্রদেশের মাফিয়া দের মাটিতে মিলিয়ে দেওয়া হবে। নিহত উমেশ পালের স্ত্রী বলেছেন তিনি সঠিক বিচার পেয়েছেন ।এর জন্য তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদ 3 – এনকাউন্টার করে হত্যা করাকে সংবিধানবিরোধী বলে আখ্যা দিলেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব। তিনি এক বিবৃতিতে বলেন এভাবে এন কাউন্টার করে কাউকে মেরে ফেলা সংবিধান বিরোধী এবং বিচারব্যবস্থার বিরুদ্ধে একটি পদক্ষেপ। পুলিশের কাউকে মেরে ফেলার অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন। এছাড়া এই এর মাধ্যমে মূল বিষয়গুলি থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন অখিলেশ যাদব।

সংবাদ 4 – আসাদউদ্দিন ওয়েবসিও উত্তর প্রদেশের এনকাউন্টারের ঘটনা নিন্দা করে বলেন এভাবে পুলিশ যদি শাস্তির ব্যবস্থা করে তাহলে সেটা সংবিধান বিরোধী হবে। যদি তাই হয় তাহলে দেশে আদালত রেখে লাভ কি। সবকিছু পুলিশের হাতে ছেড়ে দিলেই চলে। সংবিধানিক মূল্যবোধের দিনে দিনে অবলুপ্তি ঘটছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 5 – ৭১ হাজার নিযুক্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নিযুক্তি দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বলেন ভারত এখন সবচাইতে দ্রুতগামী বিকশিত অর্থনৈতিক শক্তি। প্রত্যেক দেশের অর্থনীতি যেখানে ধাক্কা খেয়েছে সেখানে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে ছুটছে। স্টার্টার অফ প্রোগ্রামের মাধ্যমে বহুনিযুক্তি তৈরি করা হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। দেশ এখন নতুন দিশার দিকে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

KRC ADVERTISEMENT

সংবাদ 6 – স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহর কনভয়ের উপর আক্রমণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোন ধরনের দোষ ছিল না। এনিয়ে একটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে কোনভাবে দোষী সাব্যস্ত করা যায় না। পশ্চিমবঙ্গ সরকারের কৌশলী অভিষেক মনু সিংভি আদালত কে বলেন স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের বৃত্তান্ত পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়নি। এছাড়া হাইকোর্ট পশ্চিমবঙ্গ পুলিশের বক্তব্য শুনেনি। এই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ ২১ জনকে গ্রেফতার করেছিল ,এই তথ্য আদালতের সামনে তুলে ধরেন।

সংবাদ 7 – দেশের সবচাইতে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ২৯ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সবচাইতে ধনী মুখ্যমন্ত্রী তালিকায় রয়েছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার সম্পত্তির ৫০০ কোটি টাকারও বেশি। নির্বাচনের হলফ নামার উপর ভিত্তি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সংবাদ 8 – ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুয়াহাটি আসছেন ‌। এদিন তিনি গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে রেকর্ড সৃষ্টিকারী বিহু নৃত্য প্রত্যক্ষ করবেন। ১১ হাজার বিহু শিল্পী এই বিহু নৃত্যে যোগ দেবেন ।যা একটি বিশ্ব রেকর্ড হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী এর আগে গুয়াহাটির কাছে চানসারিতে এইমসের উদ্বোধন করবেন। গৌহাটি হাইকোর্টের প্লাটিনাম জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন।

সংবাদ 9 -কর্ণাটক বিধানসভার দ্বিতীয় তালিকা প্রকাশ করল বিজেপি ।এই তালিকায় ২৩ জনের নাম রয়েছে। এর মধ্যে সদ্য কংগ্রেস থেকে আসা নাগরাজ ছাপের নামও আছে। গত পরশুদিন বিজেপি তাদের প্রথম তালিকা প্রকাশ করেছিল সেখানে ১৮৯ জনের নাম ছিল। এছাড়া অনেক পুরনো বিধায়কের নাম এই তালিকা থেকে বাদ গেছে। নিয়ে বিজেপির অন্দরমহলে ক্ষোভ দেখা দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *