অন্তঃসত্তা মহিলাকে ঘরের ভিতরে ডুকে শাশুড়ী দুই কন্যা মিলে মারধর কাটিগড়ায়

< 1 - মিনিট |

এই ঘটনাকে কেন্দ্র করে মহিলার স্বামী মামলা দায়ের করেন কাটিগড়া পুলিশ ফাড়িতে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া : অন্তঃসত্তা মহিলাকে ঘরের ভিতরে ডুকে শাশুড়ী দুই কন্যা মিলে মারধর কাটিগড়ায়। ঘটনাটি ঘটেছে রবিবার কাটিগড়ার শিবনারায়নপুর গ্ৰামে। জানা গেছে শিবনারায়ণপুরের জাবির হুসেন মজুমদারের স্ত্রী আসমা বেগম মজুমদারকে আচমকা ঘরের ভিতরে ডুকে শাশুড়ী দুই কন্যা মিলে মারধর করে, এবং আলমারি খুলে নগদ বারো হাজার টাকা ও স্বর্ণ অলঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মহিলার স্বামী মামলা দায়ের করেন কাটিগড়া পুলিশ ফাড়িতে।

আহত আসমা বেগম মজুমদার সংবাদ মাধ্যমে বলেন, রবিবার তার স্বামী বাড়িতে না থাকায় তাদের ঘরে ডুকে শাশুড়ি ও দুই ননদ, তারপর অশ্লীল ভাষায় গালিগালিজ করে এবং পরে লাঠি দিয়ে প্রহার করে তাকে,এর মধ্যে আসমা দুই মাসের অন্তঃসত্বাও। ঘটনা খবর পেয়ে স্বামী জাকির হুসেন মজুমদার ছোটে আসেন ঘরে ,তিনি দেখেন ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিষ লন্ডভন্ড হয়ে পরে আছে,আলমারি ভাঙ্গা ও নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার নেই l

জাকির বলেন, ঘটনাটি ঘটে তার ঘর ছাড়াকে কেন্দ্র করে,সুদীর্ঘ দিন থেকে তাদের এই ঘর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন , কিন্তু কোনো ধরনের চেষ্ঠায় সফল না হওয়ায় তার পত্নীর উপর হামলা চালানো হয়েছে l তদন্তক্রমে দোষীর উপযুক্ত শাস্তি প্রদানের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন l

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *