ভাত ঘুমে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
হাইলাকান্দি : প্রধানমন্ত্রী আবাস যোজনায় চলছে হরিরলোঠ। ভাত ঘুমে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ।একাংশ দুর্নীতিগ্রস্ত আমলার জন্য তা মাঠে মার খাচ্ছে,রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখা হাতেনাতে ঘুষখোরদের ধরলেও তার দ্বিগুণ তৎপর হাইলাকান্দির একাংশ জিআরএস। মনিপুর উন্নয়ন খন্ডের অধীন কারিছড়া দারিয়ারঘাট জিপির জামাল উদ্দিন সংবাদ মাধ্যমে জানান, জিআরএস আবুল কাসিম লস্কর প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী জামাল উদ্দিনকে বলেন,২০১১ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তার নাম রয়েছে।
তা পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। তাই টাকা দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন না তিনি। ফলে যেকোনো উপায়ে জামাল উদ্দিন টাকা সংগ্রহ করে সম্পর্কিত ভাতিজা বদরুলের কাছে টাকা দিয়ে দেন জামাল। এবং বলে দেন জিআরএসকে দেওয়ার জন্য ,বদরুল ফোনপের মাধ্যমে জিআরএসের একাউন্টে টাকা পাঠিয়ে দেয়।জামাল বলেন বর্তমানে জিআরএস তা অস্বীকার করছেন। সেইসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন যে জিআরএস আবুল কাসিম ।
এ নিয়ে কারিছড়া পুলিশ ফাঁড়িতে জিআরএস এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন জামাল। হাইলাকান্দি জেলাশাসক হিভারে নিস্বর্গ গৌতম কাছে এর সুবিচার চেয়েছেন জামাল । এদিকে জিআরএস আবুল কাসিম লস্করের প্রতিক্রিয়া জানতে চাইলে তাকে পাওয়া যায়নি ।



