১) এনসিপি বিজেপির সঙ্গে এলে আমরা জোট ছেড়ে দেব /বলল একনাথ সিন্ধে গোষ্ঠী
২) মুকুল রায় তো বিজেপিতেই আছেন এতে আশ্চর্য হওয়ার কি?/ বললেন মমতা
৩) কংগ্রেস কর্নাটকে জাতপাত ভিত্তিতে জয়ী হতে চাইছে/আভিযোগ অমিত সাহর
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – মহারাষ্ট্রে যদি এনসিপি নেতা অজিত পাওয়ার একটি গোষ্ঠী নিয়ে যোগ দেন তাহলে তারা মন্ত্রিসভায় থাকবেন না। বললেন শিবসেনার একনাথ সিন্ধে গোষ্ঠীর নেতা সঞ্জয় শিরষাদ। তিনি বলেন, এনসিপিকে সঙ্গে নিলে মহারাষ্ট্রের মানুষ সেটা ভালো চোখে দেখবেন না। আর যদি বিজেপি তাদের দলে নেয় তাহলে তারা বিজেপির সঙ্গে থাকবেন না। এটা হল তাদের দলের নীতি ।একথা তিনি সাফ জানিয়ে দেন।
সংবাদ 2 – বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুকুল রায় তো বিজেপির বিধায়ক। তিনি বিজেপিতে গেলেন কিনা সেটা বড় কথা নয়। তিনি এ বিষয়টিকে একটি ছোট বিষয় বলে মনে করেন। তবে মুকুল রায়ের ছেলে তাকে বলেছিল যে তার বাবা নাকি নিখোঁজ। এখন মুকুল রায় অমিত শাহর সঙ্গে দেখা করেছেন কিনা এটা আমার কাছে কোন বিষয় নয় বলে জানান মমতা।
সংবাদ 3 – জাতীয় দলের মর্যাদা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ কে ফোন করেছিলেন বলে যে অভিযোগ বিজেপি নেতার শুভেন্দু অধিকারী করেছেন সেটা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মমতা। তিনি বলেন এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোন ফোন করেন নি। এই কথা প্রমান করতে পারলে তিনি পথ থেকে ইস্তফা দেবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদ 4 – কংগ্রেস জাতপাত ভিত্তিতে নির্বাচন জিততে চাইছে। এই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা বলেন সংরক্ষণের সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ এটা ঠিক করা রয়েছে। এছাড়া ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় জাতিগত জনগণনার বিপক্ষে ছিলেন। রাজীব গান্ধী মন্ডল কমিশনের রিপোর্ট কার্যকর করতে চান নি। তাই এ বিষয় নিয়ে অযথা একটা বিতর্ক তুলতে চাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কর্নাটকে এক জনসভায় এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংবাদ 5 – সমলিঙ্গ বিবাহ শহুরে মানসিকতা। এই মন্তব্যের পক্ষে কেন্দ্রীয় সরকারকে তথ্য দিতে বলল সুপ্রিম কোর্ট। আজ আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছে আপনারা কিভাবে জানলেন যে সমলিঙ্গ বিবাহ শুধুমাত্র শহরেই হয়। শহরে বিষয়গুলোর সামনে আসতে বলে আপনারা বুঝতে পারছেন। তবে যদি কোন তথ্য থাকে সেটা পেশ করার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সংবাদ 6 – কর্ণাটক নির্বাচনের জন্য বিজেপি তা স্টার ক্যাম্পেইনার তালিকা তৈরি করল। ৪০ জনের এই তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্মৃতি ইরানি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ শর্মা।
সংবাদ 7 – পুলিশের হেফাজতে আতীক আহমেদের মৃত্যু নিয়ে উত্তর প্রদেশ সরকারকে আক্রমণ করলেন এন সি পি নেতা শারদ পাওয়ার। তিনি বলেন, যে যত বড় অপরাধী থাকুক আইনের মাধ্যমে তার বিচার হতে হবে আইন হাতে তুলে নেওয়া যায় না। যেকোনো নির্বাচিত সরকারের উচিত আইন কে রক্ষা করা। তাই এই ঘটনা আইনের শাসনের জন্য ভালো নয় বলে তিনি মন্তব্য করেন।


