কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১) সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ড সাজা প্রাপ্ত ৮ আসামিকে আজ জামিন দিল সুপ্রিম কোর্ট
২) দেশকে উন্নতি শীর্ষে নিতে সিভিল সার্ভিস অফিসাররা বিরাট ভূমিকা নিতে পারে ন/বললেন প্রধানমন্ত্রী
৩) জম্বু কাশ্মীরে সেনা গাড়িতে হামলার ঘটনায় জড়িত উগ্রপন্থী ও আইএসআই

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ড সাজা প্রাপ্ত ৮ আসামিকে আজ জামিন দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালে গোদরায় সবরমতী এক্সপ্রেস অগ্নিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এদের গ্রেফতার করা হয়েছিল। নিম্ন আদালতের রায়ে এরা দোষী সাব্যস্ত হয়ে হয়ে সাজা কাটছিল। ১৭ বছর সাজা কাটার পর আজ আট জনের জামিন মিলেছে সুপ্রিম কোর্ট থেকে। সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ফলে ২০০২ সালে ৬৯ জন কর সেবক ট্রেনের ভিতরে জীবন্ত দগ্ধ হন। অন্য আরেকজনের জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে।

সংবাদ 2 – ভারতকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে সিভিল সার্ভিসের অফিসারদের বিরাট ভূমিকা থাকবে। আজ সিভিল সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন দেশের স্বাধীনতার পঁচাত্তর বছরে দেশের উন্নতিতে বিরাট ভূমিকা রেখেছেন সিভিল সার্ভিসের অফিসাররা। বর্তমানে ভারতকে আরো উন্নতিতে নিয়ে যেতে হলে এইসব অফিসারদের আরো বড় দায়িত্ব রয়েছে ‌। সিভিল সার্ভিস অফিসারদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‌

সংবাদ 3 – দিল্লিতে আদালতে সাক্ষী দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন মহিলা। সার্কিট কোর্টে এই মহিলার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। আদালতের বাইরে তার ওপর গুলি চলে। তাকে গুরুত্ব আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন দিল্লিতে যে আইনের শাসন নেই এটা প্রমাণিত হয়ে গেছে। প্রকাশ্যে আদালতের সামনে এক মহিলার উপর গুলি চলল এর চাইতে আর আইন শৃঙ্খলার অবনতি আর কি হতে পারে।

সংবাদ 4 – জম্মু-কাশ্মীরের সেনা গাড়ির উপর হামলার ঘটনায় নিয়ে পাঁচজনের উগ্রপন্থীর একটি দল জড়িত বলে প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থা আইএসআই র হাত রয়েছে বলে মন্তব্য করা হয়েছে। এই দুর্ঘটনায় পাঁচ জোয়ানের মৃত্যু হয়েছে। একজন গুরুতর ভাবে আহত হয়েছে।

সংবাদ 5 – জম্মু-কাশ্মীরে সেনা গাড়িতে হামলায় নিহত পাঞ্জাবের সেনা কর্মীদের পরিবারদের এক কোটি টাকা সাহায্য করবে পাঞ্জাব সরকার। আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেছেন রাজ্য সরকার এইসব শহিদ সেনার পরিবারদের পাশে দাঁড়াবে। প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা সাহায্য করা হবে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে। সেবা কর্মীদের এই মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন।

সংবাদ 6 – মানহানি মামলায় রাহুল গান্ধীর আবেদন পত্র খারিজ করে দিল আদালত। সুরাটের আদালত এই আবেদন খারিজ করে দিয়ে। রাহুল গান্ধীর জেল হওয়া সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও কংগ্রেস নেতা জয় রাম রমেশ জানিয়েছেন আইনিভাবে আমাদের যতগুলি বিকল্প গুলো আছে সবগুলি আমরা প্রয়োগ করব। রাহুল গান্ধী এই রায় চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে আবেদন করবেন। সুরাটের একটি নিম্ন আদালত ২০১৯ সালের একটি মানহানি মামলার মোদি সার নেম নিয়ে মন্তব্য করায় রাহুল গান্ধীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

সংবাদ 7 – কর্নাটকের টিকিট বঞ্চিত বিজেপি নেতা, এস ঈশ্বরাপ্পাকে দল না ছাড়তে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তিনি ফোন করে ঈশ্বরাপ্পাকে বলেন, আপনি এই সময় দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এতে আমি খুব খুশি। আমি কর্নাটকে এলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। এবার বিজেপি এই নেতাকে টিকিট দেয়নি কারণ তার বিরুদ্ধে ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ ছিল। এ সম্পর্কে কংগ্রেস বলেছে প্রধানমন্ত্রী এখন কমিশন নেওয়া নেতাদের প্রশংসা করছেন।

সংবাদ 8 – প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মনমোহন সিং কোনদিন অসমীয়া গামছা গলায় দেননি। এ নিয়ে তাকে কটাক্ষ করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের জবাব দিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট এক অনুষ্ঠানে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সঙ্গে মনমোহন সিংহের একটি ছবি পোস্ট করেন।

সেই ছবিতে মনমোহন সিং অসমীয়া গামছা গলায় দিয়ে রয়েছেন। এই ছবি দেখিয়ে সুনেত্রা বলেন হিমন্ত বিশ্ব শর্মার মানসিক অবস্থা শোচনীয়। তিনি সবকিছুই ভুলে যাচ্ছেন ‌হয়তো তিনি একদিন ভুলে যাবেন যে তিনি আসামের মুখ্যমন্ত্রী। তাই কোন মানসিক ডাক্তারের পরামর্শ নিতে তিনি আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *