কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বেরেঙ্গা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করান মওলানা ইমদাদুর রহমান লস্কর । উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া ,প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক হুসেন আহমেদ লস্কর বেরেঙ্গা জিপি সভাপতি বাপ্পু বড়ভূইয়া, প্রাক্তন জিপি সভাপতি একে আজাদ মজুমদার প্রমুখ । এদিকে ইটখোলা ঈদগাহ মসজিদে ঈদের নামাজ পাঠ করান শিলচর বড়ো মসজিদের প্রধান ইমাম হযরত মওলানা সাব্বির আহমেদ লস্কর। ঈদের নামাজে ছোট ,বড়, বৃদ্ধ সবাই অতি আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন।

সংবাদ 2 – গাড়ি চোর চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার মাস্টারমাইন্ড সহ তিন গাড়ি চোর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের মাস্টারমাইন্ড সহ তিনজনকে আটক করে। সঙ্গে একটি ভ্যান ও ইন্ট্রা ম্যাজিক ট্রাক উদ্ধার করে পুলিশ। শুক্রবার কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো এক সাংবাদিক সম্মেলন করে জানান, এই অভিযানের কথা।

ধৃতরা হল সালমান হুসেন ও আহাদ হুসেন লস্কর বাড়ি সোনাবাড়িঘাটে এবং পাংলুঙ্গ রংমাই ওরফে বুলেট, বাড়ি লক্ষীপুরে রংমাই পুঞ্জির শিবপুর দ্বিতীয় খণ্ডে। পুলিশ সুপার বলেন, গাড়ি চোর চক্রের মাস্টারমাইন্ড বুলেটের নেতৃত্বে কাছাড় জেলার বিভিন্ন জায়গায় গাড়ি চুরির ঘটনা সংগঠিত হয়। বহুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি করে বহিরাজ্যে পাচার করেছিল বলে অভিযোগ রয়েছে।

সংবাদ 3 – শিলচর জিসি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির ক্লিন সুইপ। ১১ বছর পর শিলচর গুরুচরণ কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কড়া নিরাপত্তায় ছাত্র সংসদের সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এতে এবিভিপি, তৃণমূল ছাত্র পরিষদ এবং এআইডিএসও মোট ১০টি আসনের জন্য ভোটে লড়েছে। পুলিশ ও সিআরপিএফ বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় । এদিন প্রথম কলেজে কম্পিউটার ভোটিং অনুষ্ঠিত হয়েছে।সবকটি আসনে এবিভিপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবিভিপির দুই প্রার্থী জয়ী হয়েছিলেন।

সংবাদ 4 – ঘর থেকে বলপূর্ব তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষন করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করলো বদরপুর পুলিশ। এই  অমানবিক ঘটনাটি ঘটে বদরপুর থানা এলাকার আলেকারগোল গ্রামে। গত ১৮ এপ্রিল সন্ধ্যায়। এই ঘটনায় আলেকারগোল এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে বগলিগোল এলাকার রাহেল উদ্দিন আলেকারগোল গ্রামের স্কুলের পাশে আজির উদ্দিনের ঘরে বলপূর্বক প্রবেশ করে তার নাবালিকা মেয়েকে ঘর থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যায়।

সেখানে তিনজন মিলে নাবালিকাটিকে বলপূর্বক ধর্ষণ করে। এরপর রক্তাক্ত মেয়েটিকে জঙ্গলে ফেলে তারা পালিয়ে যায়। এরপর মেয়েটির পিতা বদরপুর থানায় ঘটনার বিবরণ জানিয়ে একটি মামলা দায়ের করেন। তদন্তে নামেন বদরপুর থানার ইন্সপেক্টর সি সোমেশ্বর কুয়োর, ডিএসপি, সেকেন্ড ওসি বিজয় গোস্বামী সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিক।

তারা রাতেই এই ঘটনা সঙ্গে জড়িত দিলওয়ার হোসেন এবং সাব্বির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। শুক্রবার পুলিশ গ্রেফতার করে ঘটনার মূলক অভিযুক্ত রাহের উদ্দিনকে। সচেতন মহল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এদিকে ধর্ষনের শিকার মেয়েটির অবস্থা আশঙ্কা জন বলে জানা গেছে।

সংবাদ 5 – বিশ্ব শান্তি কামনায় প্রথমবারের মতো মহানাম যজ্ঞের আয়োজন করছে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্ট। আগামী ২৩ মার্চ শতাধিক শ্রদ্ধালুদের নিয়ে প্রভাতফেরীর মধ্য দিয়ে দুদিবসীয় ধর্মীয় আসরের সূচনা হবে। শুক্রবার তারাপুর নবপল্লীর মাতৃ মন্দির ভবনে ট্রাস্টের পক্ষে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে মহানাম যজ্ঞ সম্পর্কে বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন ট্রাস্টের কর্মকর্তারা ।পাশাপাশি ধর্মীয় গুরু সিদ্ধানন্দজির জীবনীর কথা তুলে ধরা হয় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *