কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) এক আসনে এক বিরোধী প্রার্থী/ আপত্তি নেই, নীতিশ তেজস্বীকে বললেন মমতা
২) মুসলিমদের কোন সংরক্ষণ দেবে না বিজেপি/তেলেঙ্গানায় বললেন অমিত শাহ
৩) পঞ্চায়েত দিবসের ১৭ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বিরোধী ঐক্য বিহার থেকে শুরু হোক। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার সঙ্গে দেখা করতে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিরোধীদের ঐক্য হোক এটা তিনিও চান। জয়প্রকাশ নারায়ণের আন্দোলন যেভাবে বিহার থেকে শুরু হয়েছিল ঠিক সেভাবে এবারও বিরোধীদের অভিযান বিহার থেকে শুরু হোক।এক আসন পিছু এক বিরোধী প্রার্থীর নীতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন যদি লক্ষ্য স্থির থাকে তাহলে এতে তার কোন অসুবিধা নেই। তিনি সবসময় বিরোধী ঐক্যের পক্ষপাতী। শুধুমাত্র প্রচারের জোরে বিজেপি নিজেদের হিরো দেখাতে চাইছে ।তাই তাদের ক্ষমতা থেকে সরাতে হবে।

সংবাদ 2 – মমতা নিতিশ আলাপ আলোচনাকে কটাক্ষ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া বলেন, বিরোধীরা জায়গায় জায়গায় ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তাদের লক্ষ্য কি সেটা এখনো তারা স্থির করতে পারেননি ।এবং তাদের নেতা কে হবেন সেটা তারা প্রকাশ্যে ঘোষণা করছেন না। তাই এই ধরনের ঐক্য দেশের মানুষ কোন অবস্থায় মেনে নেবেন না। বিরোধীদের এইসব ঐক্য আসলে কোন কাজে আসবে না।

সংবাদ 3 – বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদের কোন সংরক্ষণ দেওয়া হবে না ‌। আজ তেলেঙ্গানায় এক সভায় এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন তেলেঙ্গানায় যেভাবে তোষন চলছে সেটা মেনে নেওয়া যায় না। বিজেপির ক্ষমতায় এলে মুসলমানদের জন্য সব ধরনের সংরক্ষণ বাতিল করা হবে।

সংবাদ 4 – অমিত সাহার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আসাদ উদ্দিন ওয়েবসি বলেন তেলেঙ্গানা এলে অমিত শাহ মুসলমান ছাড়া অন্য কিছু দেখতে পারেন না। তার শুধু চোখে পড়ে মুসলমান। তিনি প্রশ্ন করে মানুষের প্রতি এত ঘৃণা কেন অমিত শাহের।

সংবাদ 5 – পঞ্চায়েত দিবস উপলক্ষে ১৭ হাজার কোটি টাকার প্রকল্প শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এসব প্রকল্পে শিলান্যাস করে বলেন দেশের উন্নতিতে তার সরকার অনেক কিছু পদক্ষেপ নিয়েছে। গ্রাম উন্নয়ন ও রেল পরিষেবার ক্ষেত্রে অনেক কাজ হয়েছে।

সংবাদ 6 – কংগ্রেস গ্রামের কোন উন্নতি করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার গ্রামের উন্নতি হয়েছে। আজ পঞ্চায়েত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস গ্রামের উন্নতির জন্য কোন পদক্ষেপ নেয়নি। বিজেপি আসার পরে গ্রামের উন্নতি হয়েছে। কংগ্রেস গ্রামের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছিল। বিজেপি আসার পর প্রতিটি গ্রামে উন্নয়নের জোয়ার বইছে বলে তিনি মন্তব্য করে ন।

সংবাদ 7 – দুই সন্তানের বেশি হলে নির্বাচনে দাঁড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। এই মন্তব্য করেন,এনসিপি নেতা অজিত পাওয়ার। তিনি বলেন যাদের দুটির বেশি সন্তান তাদের কোন অবস্থায় নির্বাচনে দাঁড়ানো উচিত নয়। দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার দিকে লক্ষ্য রেখে এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 8 – কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরনের অপসারণের দাবিতে এবার সুপ্রিম কোর্টে গেলেন দেশের বিশিষ্ট কুস্তিগিররা। মহিলা কুস্তিগিররা ব্রিজের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ এনেছিলেন। এরপর একটি তদন্ত কমিশন বসানো হয়েছিল । কিন্তু সেই কমিটির কার্যকর করা হয়নি। তাই তারা ফের যন্তর মন্তরে অনশনে বসেছে ন। কিন্তু তাদের দাবিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।তাই শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে একটি আবেদন পত্র দায়ের করেছে ন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *