কেআরসি বরাক টাইমস

4 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – শিলচর জিসি কলেজে মারপিটের ঘটনা। ছাত্র সংসদের নির্বাচন শেষে সোমবার জয়ীরা শপথ নেওয়ার পর এই ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের ছাত্রদের উপর আক্রমণ চালায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র । এতে তৃণমূলের কংগ্রেসের ছাত্র অর্ক মণ্ডল গুরুতর ভাবে আহত হন। এদিকে ঘটনাস্থলে ছুটে যান সদর থানার ওসি ।

কলেজ চত্বরে সিআরপিএফ মোতায়েন করা হয়। এবিষয়ে জানতে চাইলে, জিসি কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব জানান, তিনি এবিষয়ে কিছু বলবেন না, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বলবেন। এদিকে তৃণমূল কংগ্রেসের ছাত্ররা বলেন নির্বাচনের পর থেকে কলেজে হিংসা শুরু হয়ে গিয়েছে কলেজ কর্তৃপক্ষ কাউকে নিরাপত্তা দিতে পারছেন না মার খেতে হয়েছে কলেজ ইউনিফ্রম লাগিয়ে। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানন তৃণমূলের ছাত্ররা।

সংবাদ 2- কাছাড় পুলিশে সাব ইন্সপেক্টর স্তরে ব্যাপক হারে রদবদল করা হয়েছে। সোমবার পুলিশ সুপার নূমল মাহাতো এক নির্দেশে রদবদল করেছেন ৩০ জনকে। এদিকে কাছাড় পুলিশের রদবদলে সচেতন মহলের প্রশ্ন কাটিগড়া, গুমড়ার মতো একটা গুরুত্বপূর্ণ পিআইসিতে সব প্রফেশনারী সাব ইন্সপেক্টর দিয়ে দেওয়া হয়েছে একটি অন্তরাজ্য ও আন্তর্জাতিক সীমান্তবর্তী এই পুলিশ চৌকি তাদের স্বার্থে এখানে সব প্রফেশনারী সাব ইন্সপেক্টর দেওয়া হয়েছে বিষয়টি কিসের ইঙ্গিত দিচ্ছে।

নির্দেশ অনুযায়ী শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পি পির ইনচার্জ রূপম দাসকে বদলি করা হয়েছে বিহাড়া ফাঁড়ির ইনচার্জ হিসেবে। গুমড়া পিআইসির ইনচার্জ মানবজ্যোতি মালাকারকে করা হয়েছে টিএসআই জোন ওয়ান।শিলচর সদর থানা থেকে মৌসুমী ফুকনকে করা হয়েছে রংপুর পিপির ইনচার্জ । আর এস আই প্রতাপ সেনারকে করা হয়েছে জিরিঘাট থানার ওসি। জিরিঘাট থানার ওসি চিত্তরঞ্জন বরাকে বদলি করা হয়েছে শিলচর সদর থানায় অ্যটাচ অফিসার হিসেবে।

সংবাদ 3- চাকুরীর বিভিন্ন সমস্যা নিয়ে নরসিংহপুর শিক্ষা খন্ডে ধর্ণায় বসলেন ৩৭৩ নং বরাইবস্তি এলপি স্কুলের শিউলি লস্কর নামের এক সহকারী শিক্ষিকা। সোমবার সকাল থেকে নরসিংহপুর ব্লক প্রাথমিক শিক্ষা খন্ডে একাই ধর্ণা শুরু করেন ওই শিক্ষিকা। চাকুরীর বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সরব হন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিউলি লস্কর নামের শিক্ষিকা জানান, ১৯৯৫ সালে স্টাইপেন্ডের হিসেবে শিক্ষকতায় যোগ দেওয়ার বহু বছর পর চাকুরী পারমেন্ট হয়।

২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এরিয়ার বেতন ধরে ১৫ লক্ষ ৬৪ হাজার ৭৩৪ টাকা হয়। এই টাকা গুলো ২০১৯ সালে ১০ লক্ষ ৭৮ হাজার ৮১৯ টাকা পান। বাকি টাকা গুলো ট্যাক্স ও অন্যান্য খাতে ব্যয় দেখিয়ে কর্তন করা হয়। কিন্তু শিক্ষা খন্ড বাকি এরিয়ার টাকা গুলো পাইয়ে দিতে কোনও ধরনের সহযোগিতা করেনি। বরং কৌশলে টাকা গুলো কর্তন করা হচ্ছে। এ সমস্যা সমাধানের দাবিতে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে, শিক্ষা খণ্ডের বিইইও কার্যালয়ে বিশেষ কাজে অনুপস্থিত থাকলে বড়বাবু মনোয়ার হোসেন লস্কর এ ব্যাপারে জানান, এই শিক্ষিকার চাকুরীর কর্মক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সংবাদ 4 – সোমবার পশ্চিম কাটিগড়া জিলা পরিষদ এলাকায় পঞ্চদশ অর্থ কমিশনের টাইড এবং আনটাইড তহবিল থেকে বরাদ্দকৃত ২৫ লক্ষ ৮২ হাজার টাকার ছয়টি কাজের শিলান্যাস করেন বিজেপি কালাইন মন্ডলের সহ সভাপতি তথা পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জিলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। শিলান্যাস করে সুব্রত চক্রবর্তী প্রতি টি কাজের গুণগত মান যাতে সঠিক থাকে সেজন্য সবাইকে নজর রাখার আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর জিপি সভাপতি রাজিব চন্দ, বিজেপি জেলা কমিটির সদস্য বাবলু দাস,শক্তি কেন্দ্র প্রমুখ পতন বৈঞ্চব, রমাকান্ত নমশূদ্র, নির্মল রায়, বুথ সভাপতি সানন্দ দাস প্রমুখ।

সংবাদ 5 – ক‌রিমগ‌ঞ্জ চন্তরবাজারে জনতার হা‌তে আটক এক সুপা‌রি চোর। জনতা চোরকে ধরে বেধড়ক পেটা‌নোর পাশাপা‌শি তার শ‌রীরে গরম লোহার রড দিয়ে ছ‌্যাঁকা দেওয়ার ঘটনায় এলাকার বি‌ভিন্ন মহ‌লে বিরুপ প্রতি‌ক্রিয়া বিরাজ কর‌ছে।আহত চোরের অকপট স্বীকারোক্তি,আমি চুরি করেছি স‌ত্যি কিন্তু রড গরম করে পে‌টানো সহ শ‌রিরে ছ‌্যাঁকা দেওয়া কতটা গ্রহণযোগ্য? গ্রেপ্তারের পর আমাকে পুলিশের হাতে সম‌ঝে না দিয়ে যারা নির্মমভাবে মারধর করেছেন তাদেরও শাস্তি হওয়া উচিত দাবি চোরের।‌

চো‌রের এমন নানা প্রশ্নে এলাকার স‌চেতন মহলে স্বাভা‌বিক ভা‌বে নানা প্রশ্ন চিহ্ন ‌দেখা দি‌য়ে‌ছে? এ কা‌ন্ডে আক্রান্ত চো‌রের নাম না‌সির উ‌দ্দিন। বা‌ড়ি রাতাবাড়িতে। সোমবার বি‌কে‌লে সে করিমগঞ্জের ছন্তর বাজারের এক দোকান থে‌কে সুপা‌রি চু‌রি ক‌রে পা‌লি‌য়ে যাবার সময় জনতার হা‌তে আটক হয়ে এই অমান‌বিক নির্যাত‌নের শিকার হয় ব‌লে জানা গে‌ছে। প‌রে করিমগঞ্জ সদর থানার পু‌লিশ তার কাছ থে‌কে পাঁচটি এটিএম কার্ড,চেকবুক ও মাদকের সিরিঞ্জ উদ্ধার ক‌রে।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

সংবাদ 6 – বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ বৃহৎ সাফল্য লাভ করেছে। জেলার ধলাই, কাটিগড়া কালাইন গুমরা ইত্যাদি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আটটি সুপারি বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করে। এরমধ্যে জ্বালানি তেল পরিবহনকারী পাঁচটি ট্যাঙ্কার ও তিনটি ট্রাক রয়েছে l বার্মিজ সুপারি পরিবহনের জন্য গাড়িগুলির ভিতর গোপন চেম্বার করে এই সুপারির পাচার হচ্ছিল বলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা l

তিনি আরো বলেন ,অভিযানে নেমে এই পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ । মায়ানমার থেকে এই সুপারিগুলি মিজোরাম মনিপুর হয় বহিরাজ্য পাচার হচ্ছিল l তবে পুলিশ কড়া হাতে অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাজেয়াপ্ত সুপারিশ বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা হবে বলে অনুমান l

সংবাদ 7 – পুরকর পুণমূর্ল্যায়ন করল লক্ষীপুর পুরসভা। বোর্ড লক্ষীপুর শহরের পুর নাগরিকদের উপর অস্বাভাবিক ভাবে করবৃদ্ধি করে চাপ সৃষ্টি করায় ক্ষুদ্ধ পুরসভার ছয় নং ওর্য়াডের কমিশনার অমিত দাস। এই নিয়ে সাংবাদিক সন্মেলন ডেকে নিজের ক্ষোভ উগড়ে দিলেন কমিশনার । তিনি বলেন, পুরকর পুণমুর্ল্যায়ন নিয়ে যখন সারা আসাম তোলপাড় তখন বিভাগীয় মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন পুরকর পুণমূর্ল্যায়ণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে পুরবোর্ড গুলির ।

তবে এই বিষয়ে কথা বলতে গিয়ে ওর্য়াড কমিশনার অমিত দাস বলেন সামঞ্জস্যহীন ভাবে পুরকর পুণমূর্ল্যায়ন করা হয়েছে লক্ষীপুরে। কোথাও গরিব পরিবারে করবৃদ্ধি হয়েছে অস্বাভাবিক ভাবে কোথাও ধনী এবং বিলাসীভবনে মালিকদের বাড়ির কর কমানো হয়েছে নতুবা সামন্য বাড়ানো হয়েছে । অমিত দাস ছয় নম্বর ওর্য়াডের কিছু নাম তুলে ধরেন । এই ওর্য়াডের একজন গরিব বিধবা মহিলা শম্পা নমঃশূদ্র প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের হিতাধীকারী, তার হোল্ডিং নম্বর – ১৪২ । আগে তাকে দিতে হত বছরে ৭৬ টাকা। কিন্তু পুর্ণমূর্ল্যায়ণ পর তার করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে ৯২৭ টাকা ।

একই ওর্য়াডের সুকান্ত দে হোল্ডিং নম্বর ২৭৭ । আগে কর দিতে হত ১৬৪০ টাকা কিন্তু পুর্ণমূর্ল্যায়ণ পর তার ট্যাক্স কমেছে । এখন তাকে দিতে হবে ১১৭৫ টাকা । স্বয়ং কমিশনার অমিত দাসের পিতা আবিন্দ্র দাসের হোল্ডিং নম্বর ১৬১ । তাকে আগে পুরকর দিতে হত বছরে ৩৪০ টাকা, কিন্তু পুর্ণমূর্ল্যায়ণ পর পুরকর দিতে হবে ৫৬০০ টাকা ।পুরসভার প্রাক্তন সভানেত্রী রিমি পালের স্বামী প্রদীপ পালের হোল্ডিং নম্বর ২৫৯ । আগে কর দিতেন ২৭২ টাকা পুর্ণমূর্ল্যায়ণ দিতে হবে ১২৮৩ টাকা । অস্বাভাবিক ভাবে পুরকর বেড়েছে ধর্মীয় স্হানে । কমিশনার অমিত দাস বলেন, পুরসভার টাকা রয়েছে কিন্তু বোর্ড স্বাধীনভাবে এলাকার উন্নয়ন কোন সিদ্ধান্ত নিতে পারছে না ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *