হাইলাকান্দি | আলগাপুরের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

2 - মিনিট |

আলগাপুরের বাঁশবাড়ী দ্ধিতীয় খন্ড স্থিত বাঁশবাড়ী ঈদগাঁহে ঈদ এর নামাজে উপস্থিত একাংশ মুসল্লি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শাহেদ চৌধুরী : বৃষ্টি ভেজা সকালে ঈদের উৎপাদনে অনেক লোক সমাগম উঃ হাইলাকান্দির বিভিন্ন ঈদগাহ ও মসজিদে আয়োজিত ঈদের জামাতে।‌সমস্ত ভারতের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার হাইলাকান্দী জিলার আলগাপুর বিধান সভার আওতায় থাকা বিভিন্ন স্থানে ঈদ উদযাপন সহ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আলগাপুর বাজার মসজিদ, কাপনারপার ঈদগাহ, উত্তর বড়নগদ ঈদগাহ, পদ্মারপার ঈদগাহ, বড়নগদ মোহাম্মদীয়া ঈদগাহ, বোয়ালিপার ঈদগাহ, নাউড়িয়ারপার ঈদগাহ, সৈয়দ বন্দ ঈদগাহ, ভাটিরকূপা প্রথম খণ্ড মাটিরগ্ৰাম ঈদগাহ, ভাটিরকূপা নোমাকি ঈদগাঁহ, চিপরসাঙ্গন ঈদগাহ, মোহনপুর, উঃ নারায়নপুর, পাঁচ গ্ৰাম , উঃ কাঞ্চনপুর, জানকি বাজার, উজানকূপা, চকচান্দপুর, নারাইনপুর, চান্দপুর, বড়জোরাই , ভাটিসাঙ্গজুরাই, চন্ডিপুর, বাঁশবাড়ী সহ আলগাপুরের বিভিন্ন মসজিদ ও ঈদগাঁহ ময়দানে সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাঁহ কে তুরন গেইট দিয়ে সাজিয়ে তুলা হয়েছে। উল্লেখ্য যে , আলগাপুরের সবচেয়ে বড় ঈদগাহ তথা বাঁশবাড়ী দ্ধিতীয় খন্ড স্থিত বাঁশবাড়ী ঈদগাঁহ ময়দানে সকাল আটটার সময়, বিশিষ্ট ইসলামিক পন্ডিত  মাওলানা ফখর উদ্দিন  এর ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে ভাটিরকূপা প্রথম খণ্ড,চৌধুরী বাজার,বাঁশবাড়ি গ্ৰান্ট, বড়তোয়ার, ইসলামপুর,খাস, বাঁশবাড়ী দ্ধিতীয় খন্ড ও প্রথম খণ্ড, চন্ডিপুর গ্ৰান্ট ইত্যাদি এলাকার মুছল্লীদের নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এতে ফিতরা জাকাত ছদকা নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উজানকুপা এম‌ই স্কুলের শিক্ষক মাওলানা জালাল হুসেইন লস্কর এবং মাওলানা ফখর উদ্দিন । বিশ্ব শান্তি ও সমৃদ্ধি ও ভাতৃত্ব বোধ গড়ে তোলার কামনা করে উপস্থিত মুসল্লিদের নিয়ে মোনাজাত করেন মাওলানা ফখর উদ্দিন । ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত মুসল্লিরা বাঁশবাড়ী প্রথম খন্ড (দামছড়া) স্থিত কৌমিয়া মাদ্রাসা পরিচালনার জন্য ঈদগাঁহ প্রাঙ্গন সহ বিভিন্ন মহল্লা থেকে চাঁদা আদায় করা হয়েছে।

বাঁশবাড়ী ঈদগাঁহ ময়দানে আয়োজিত ঈদের নামাজ এ বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন  বাঁশবাড়ী ঈদগাহ এর সভাপতি তথা প্রাক্তন  জিপি  সভাপতি প্রতিনিধি ময়নুল হক চৌধুরী, ম‌ওলানা জালাল হুসেইন লস্কর সহ বিশিষ্ট সমাজকর্মী তথা অগ্ৰনি স্বেচ্ছাসেবী সংস্থা রুরেল ডেভলাপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন এর কর্মকর্তা শামিম চৌধুরী ( বাপন) প্রমুখ। এছাড়া ঈদ উপলক্ষে গরিব দুঃস্থদের মধ্যে বিভিন্ন প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেন রুরেল ডেভলাপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন এর কর্মকর্তা শামিম চৌধুরী ।

হাইলাকান্দীর নব প্রজনম্মের যুবাদের উদ্যোগে বিশেষ আকর্ষনীয় লাইটিংয়ের মাধ্যমে হাইলাকান্দির শহরের প্রবেশদ্বার তথা লক্ষিরবন্ধ বাইপাস এলাকার ঈদের গেইট ও তুরন ইত্যাদির ডিজাইন ও নন্দনীয় পরিবেশ দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। ভাটির কুপার প্রথম খণ্ড মাটির গ্ৰাম ঈদগাহে আয়োজিত নমাজ পরিচালনা করেন ম‌ওলানা আলতাফ হোসেন চৌধুরী, মাাটিরগ্ৰাম ঈদগাহে উপস্থিত ছিলেন আলগাপুর ব্লকের আঞ্চলিক পাঞ্চায়েত সভাপতি আব্দুল মালিক চৌধুরী সহ বিশিষ্ট শিক্ষাবিদ তথা আলগাপুরের প্রাক্তন জিলা পরিষদ সদস্য প্রতিনিধি দিলোয়ার হুসেন চৌধুরী প্রমূখ।‌

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *