কাটিগডায় বরাক নদীতে জলে পড়ে নিখোঁজ হল যুবক।

< 1 - মিনিট |

উল্লেখ্য যুবকটি কাটিগডা সিদ্ধেশ্বরে তার পিসির বাডীতে এসে বারুণী মেলায় পান দোকানে কর্মরত ছিল

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

ফের কাটিগডায় বরাক নদীতে জলে পড়ে নিখোঁজ হল যুবক। পিনাক দাস( ১৮). বাড়ী শিলচর চেংকুডি এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে শনিবার দুপুর ২.৩০ ঘঠিকার সময় অন্য এক যুবক নিয়ে নিখোঁজ যুবক পিনাক দাস বরাক নদীতে স্নান করতে আসে। বরাক নদীতে কিছু যাওয়ার পর গভীর জলে পড়ে হাবুডুবু খেতে থাকে নিখোঁজ যুবকটি।

অন্য যুবক তডিগডি করে বারুণী মেলায় এসে অন্য লোকজনকে অবগত করান। খবর পেয়ে অন্যান্য লোকরা এসে দেখতে পান গামছা জলে ভেসে রহেছে। কিন্তু যুবকের কোন হাদিস নেই। খবর দেওয়া হয় কাটিগডা পুলিশে। সংবাদ লেখা অবধি যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য যুবকটি কাটিগডা সিদ্ধেশ্বরে তার পিসির বাডীতে এসে বারুণী মেলায় পান দোকানে কর্মরত ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *