এই দিবস পালনের উদ্দেশ্যে বদরপুর প্রেস ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : আগামী তেসরা মে বুধবার বিশ্ব প্রেস দিবস। এই দিবস পালনের উদ্দেশ্যে বদরপুর প্রেস ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্টস এর নির্ধারণ করে দেওয়া এই আলোচনা সভার বিষয় বস্তু হচ্ছে ” ভবিষ্যত অধিকার নির্নয়: সকল ধরনের মানবাধিকার সুরক্ষার জন্য মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে এক চালিকা শক্তি।”
ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন ও জার্নালিস্টস ইউনিয়ন অব আসামের নির্দেশ অনুযায়ী বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা এই আলোচনা সভার আয়োজন করছে।বুধবার বেলা এগারোটার সময় অনুষ্ঠেয় এই আলোচনা সভার আয়োজনের সহযোগিতায় রয়েছে বদরপুর প্রেস ক্লাব ।
এতে উপস্থিত থাকার জন্য সকল সাংবাদিকদের প্রতি বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা অর্থাৎ বরাক ভেলী জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি হারাণ দে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই লস্কর বিনম্রভাবে অনুরোধ জানিয়েছেন।


