মন্ত্রী দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ দেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা, উপত্যকার বিভিন্ন বাঁধের কাজ পরিদর্শনে রয়েছে ন। বৃহস্পতিবার তিনি বেতুকান্দি বাঁধ পরিদর্শনে যান। বাঁধের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে পরিদর্শনের সময় মন্ত্রী কে জানালেন জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়াররা। তারা মন্ত্রীকে জানান মোট চারটি কাজের মধ্যে সুইচ গেটের কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো ৩০ শতাংশ বাকি। বিশেষ করে বাধে মাটি ফেলার যে কাজ সেটা এখনো কমপক্ষে ৩০ শতাংশ বাকি রয়েছে।
মন্ত্রী দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা মন্ত্রীকে এসে জানান তারা বাঁধের কাজের জন্য হাঁটতে পারছেন না । তাদের একটা বিকল্প ব্যবস্থা দেওয়ার দাবি জানান তারা ।মন্ত্রী তাদের বলেন, বাঁধের কাজ হচ্ছে তখন একটু কষ্ট তো করতেই হবে। পরিদর্শনের সময় মন্ত্রীর পীযুষের সঙ্গে ছিলেন সাংসদ রাজদীপ প্রায় বিধায়ক কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বাঁধের কাজে কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। বেতু কান্দি বাঁধের ৭০০ মিটার এলাকা পরিদর্শন করে। কাজের জন্য বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা।



