উত্তপ্ত মণিপুর, কুকি বিধায়কের উপর দলবদ্ধ আক্রমন ইম্ফলে

< 1 - মিনিট |

রাজ্যে জারি ৩৫৫ ধারা

কে আর সি টাইমস ডেস্ক

ইম্ফল : মনিপুরের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠল প্রায় নয় হাজার মানুষ গৃহহীন ও ১৯ জনে মৃত্যু হয়েছে। পরিস্থিতির এতটাই সংগীত হয়ে উঠেছে যে কেন্দ্র এই রাজ্যে ৩৫৫ ধারা জারি করেছে.। রাজ্যের আইনশৃঙ্খলা এখন নিয়ন্ত্রণ করবে সরাসরি কেন্দ্র। আশুতোষ সিনহা কে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল ও আজ মণিপুরের চূড়া চাঁদপুর জেলায় হিংসার ঘটনা ঘটেছে।

এর প্রতিক্রিয়া হিসাবে ইম্ফলে এক কুকি বিধায়ক ভুঙ্গারিং ভালোটকে মারধর করে উন্মত্ত জনতা। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তার উপর আক্রমণ চালানো হয় । গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনী রাজ্যের পাঁচটি জেলায় ফ্ল্যাগ মার্চ করেছে । দেখামাত্র গুলির আদেশ দেওয়া হয়েছে। রাজ্যের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মনিপুরীকে আদিবাসী তালিকাভুক্ত করতে মনিপুর হাইকোর্টের একটি নির্দেশের পরেই এভাবে হিংসা ছড়িয়ে পড়ে রাজ্যের পাহাড়ি এলাকায়।চোরাচাঁদপুর জেলায় মনিপুরীদের উপর আক্রমণ চালানো হয়। প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঘুরতে দেখা যায় কুকী যুবকদের। এদিকে মনিপুরে হিংসার ঘটনা যে রে মিজোরাম থেকে এখন সরে যাচ্ছেন মনিপুরীরা। সেখানে মনিপুরীদের উপর আক্রমণ চালানোর হুমকি দেওয়ার মনিপুরী দলে দলে যুবকরা চলে যাচ্ছেন ‌।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *