১) হিংসায় জ্বলছে মনিপুর/অসমে আশ্রয় নিচ্ছেন শরনার্থীরা
২) কেরল স্টোরি সিনেমা দেখতে বললেন প্রধানমন্ত্রী
৩) বিহারের জাতিভিত্তিক জনগণনা স্থগিত রাখতে বলল পাটনা হাইকোর্ট
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – গত তিনদিন থেকে লাগাতার হিংসায় উত্তপ্ত মনিপুর।প্রায় নয় হাজার মানুষ গৃহহীন ও ১৯ জনে মৃত্যু হয়েছে। পরিস্থিতির এতটাই সংগীত হয়ে উঠেছে যে কেন্দ্র এই রাজ্যে ৩৫৫ ধারা জারি করেছে.। রাজ্যের আইনশৃঙ্খলা এখন নিয়ন্ত্রণ করবে সরাসরি কেন্দ্র। আশুতোষ সিনহা কে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল ও আজ মণিপুরের চূড়া চাঁদপুর জেলায় হিংসার ঘটনা ঘটেছে।
এর প্রতিক্রিয়া হিসাবে ইম্ফলে এক কুকি বিধায়ক ভুঙ্গারিং ভালোটকে মারধর করে উন্মত্ত জনতা। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তার উপর আক্রমণ চালানো হয় । গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনী রাজ্যের পাঁচটি জেলায় ফ্ল্যাগ মার্চ করেছে । দেখামাত্র গুলির আদেশ দেওয়া হয়েছে। রাজ্যের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মনিপুরীকে আদিবাসী তালিকাভুক্ত করতে মনিপুর হাইকোর্টের একটি নির্দেশের পরেই এভাবে হিংসা ছড়িয়ে পড়ে রাজ্যের পাহাড়ি এলাকায়। চোরাচাঁদপুর জেলায় মনিপুরীদের উপর আক্রমণ চালানো হয়। প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঘুরতে দেখা যায় কুকী যুবকদের। এদিকে মনিপুরে হিংসার ঘটনা যে রে মিজোরাম থেকে এখন সরে যাচ্ছেন মনিপুরীরা। সেখানে মনিপুরীদের উপর আক্রমণ চালানোর হুমকি দেওয়ার মনিপুরী দলে দলে যুবকরা চলে যাচ্ছেন ।
সংবাদ 2 – মনিপুরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস ।কংগ্রেস নেতার রাহুল গান্ধী একটি টুইট করে বলেছেন এখন উচিত কেন্দ্রের এই ব্যাপারে হস্তক্ষেপ করা ।কারণ রাজ্যের বিজেপি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থ হয়েছে। অবিলম্বে মনিপুর কে শান্ত করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ 3 – কেরল স্টোরি সিনেমা দেখার জন্য জনগণকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন কংগ্রেস এই সিনেমার বিরোধীতা করছে। এতে মনে হচ্ছে কংগ্রেস ইসলামিক জঙ্গি সংগঠনের কার্যকলাপের বিরোধী নয়। প্রধানমন্ত্রী কর্নাটকে এক জন সভায় ভাষণ দিতে গিয়ে বলেন কেরলের মতো একটি উন্নত রাজ্যে এভাবে সন্ত্রাসী কার্যকলাপ চলে চিন্তাই করা যায় না এবং সিনেমায় সেটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।
সংবাদ 4 – বিহারের জাতি ভিত্তিক জনগননার উপর নিষেধাজ্ঞা আরোপ করল পাটনা হাইকোর্ট। এ ধরনের জনগণনা একটি আর রাজ্য সরকারের এক্তিয়ারে পড়ে না। এই দাবি করে পাটনা হাইকোর্ট একটি আবদান আবেদন জমা হয়েছিল । আদালত আজ এই আবেদনের শুনানিতে জাতিভিত্তিক জনগননা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি আগামী ৩ জুলাই ধার্য করেছে।
সংবাদ 5 – এন সি পি সভাপতি পদে শারদ পাওয়ারই থাকবেন। তার পদত্যাগ গ্রহণ করা হয়নি ।আজ মুম্বাইয়ে এনসিপির কার্যকারী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ কথা জানিয়ে দলের উপ সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেন, শারদ পাওয়ার আমাদের না জানিয়ে পদত্যাগ করেছিলেন। তার ইস্তফা গ্রহণ করা হয়নি। তিনিই এনসিপির সভাপতি থাকবেন।
সংবাদ 6 – কুস্তিগীররা তাদের লড়াই লড়তে পারেন ।এই মন্তব্য করলেন বিসিসিআই সভাপতি প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এ বিষয়ে তিনি বিস্তারিত জানেন না তাই কিছু বলতে পারবেন না ।তবে মহিলা কুস্তিগীররা তাদের লড়াই লড়তে পারেন বলে তিনি মনে করেন।


