কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) মৈতেইদের উপজাতি স্বীকৃতি /সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ১৭ মে
২) পি এম কেয়ার ফান্ডে এখন পর্যন্ত জমা পড়েছে ৫০৪ কোটি টাকা
৩) কর্নাটকে লিঙ্গায়েত ফোরাম কংগ্রেসকে ভোট দেওয়া সিদ্ধান্ত নিল

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – মৈতেইদের তপসিলি উপজাতি স্বীকৃতি দিতে মনিপুর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে আজ শুনানির জন্য উঠলো। কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা মনিপুরের বর্তমান পরিস্থিতি আদালতের সামনে তুলে ধরে ন। আদালত তার বক্তব্য শোনার পর পরবর্তী শুনানি আগামী ১৭ মে ধার্য করেছে আদালত। আদালত জনগণের সম্পত্তি ও ধর্মীয় স্থানের সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে।

সংবাদ 2 – প্রধানমন্ত্রীর পি এম কেয়ার ফান্ডে এখন পর্যন্ত ৫০৪ কোটি টাকা চাঁদা উঠেছে ।গত বছরেও এতটা ছিল না কিন্তু এবছর অর্থাৎ ২০২৩ সালে ৫০৪ কোটি হয়েছে তাদের চাঁদার পরিমান। পিএম কেয়ারে অর্থ দান করে নানা ধরনের ছাড় থাকে। গত কোভিড পিরিয়ডের সময় এই তহবিল তৈরি করা হয়েছিল। বেশিরভাগ দান বিদেশ থেকে এসেছে।

সংবাদ 3 – মনিপুর এখনো উদ্বেগ জনক, নতুন মুখ্য সচিবের দায়িত্ব নিলেন বিনীত জোশি।গতকাল একটি মন্দির ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে। চুরাচাঁদপুর জেলায় কার্ফু শিথিল করা হলেও উত্তেজনাও রয়েছে। এর মধ্যে বদলি করা হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে।নতুন মুখ্য সচিবের দায়িত্ব নিচ্ছেন বিনীত জোশি। কার্যত মণিপুরে এখন রাজ্য সরকারের কোন নিয়ন্ত্রণ নেই ।সমস্ত কেন্দ্র থেকে পরিচালনা করা হচ্ছে। পাহাড়ের জেলাগুলিতে কারফিউ এখনো বলব রয়েছে। বিভিন্ন জেলায় কার্ফু কিছুক্ষণের জন্য শিথিল করা হয়েছে। শিথিল করার সময়ে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটে নি।

সংবাদ 4 – মনিপুরের পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ১১ মের আসাম সফর বাতিল করেছেন।এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাষ্ট্রমন্ত্রী আগামী ২৬ মে আসামে আসছেন মনিপুরের পরিস্থিতির জন্য তাকে ব্যস্ত থাকতে হবে ।তাই তিনি তার সাম্প্রতিক আসাম সফর বাতিল করেছেন।

সংবাদ 5 – কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিল কর্নাটকের লিঙ্গায়েত ফোরাম। রাজ্যের সবচাইতে বড় জনগোষ্ঠী এই সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেসের পক্ষে পরিস্থিতি অনেকটা সুবিধা জনক হয়ে গেল। এই সংগঠনকে এক্ষেত্রে রাজি করাতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন বিজেপি থেকে পদত্যাগ করে আসা লিঙ্গায়েত নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সাট্টার।কর্ণাটকে লিঙ্গায়েত ভোট প্রায় ১৭ শতাংশ রয়েছে।

সংবাদ 6 – কর্ণাটকে নির্বাচনী ভাষনে গিয়ে কর্নাটকে আবেগকে উস্কে দেওয়ার জন্য সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো বিজেপি। স্থানীয় বিজেপির নেতা বলেছেন এভাবে মন্তব্য করে সোনিয়া গান্ধী দেশের অখন্ডতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। এতে দেশ টুকরো টুকরো হয়ে যেতে পারে। এ ধরনের বক্তব্যের জন্য কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই বিজেপির বিধায়ক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *