কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – শুক্রবার করিমগঞ্জ সিভিল হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক নার্স দিবস। ফ্লরেন্স নাইটেঙ্গেলের জন্ম দিবসকে নার্স দিবস হিসেবে পালন করা হয়। নার্স দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ রাজীব কুমার বরুয়া, করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ লিপি দেব, ডিপিএম হানিফ মোহাম্মদ কে আলম সহ সিভিল হাসপাতালের অন্যান্য ডাক্তার ও নার্সরা।

সংবাদ 2- স্কুল বন্ধ রেখে বাড়িতে বসে বেতন নিচ্ছেন শিক্ষক শিক্ষিকা, পানিচৌকি ট্রাইবেল এলপি স্কুলে নৈরাজ্য অভিযোগ পেয়ে শুক্রবার স্কুলে গিয়ে সত্যতা দেখলেন জিপি সভাপতি। স্কুল বন্ধ রেখে বাড়িতে বসে বেতন নিচ্ছেন শিক্ষক শিক্ষিকা। এমই নৈরাজ্য পরিস্থিতি ধলাই বিধানসভা কেন্দ্রর ভুবনহিল জিপির অন্তগত সোনাই শিক্ষা খণ্ডের ১৫৪৫ নম্বর পানিচৌকি ট্রাইবেল এলপি স্কুলে। দিনের পর দিন স্কুলে আসেন না শিক্ষক, শিক্ষিকা।

ছাত্রছাত্রীরা স্কুলে এসে বাড়িতে ফিরে যান।  স্থানীয় নাগরিক ও অভিভাবকদের এমন অভিযোগ পেয়ে শুক্রবার স্কুলে ছুটে যান ভুবনহিল জিপি সভাপতি নীহার রঞ্জন শুক্লবৈদ্য। আর এদিন স্কুলে উপস্থিত হয়ে তিনি অভিযোগের সত্যতা নিজেই প্রত্যক্ষ করেন। তিনি জানান সকাল ১১ টায় স্কুলে গিয়ে দেখেন স্কুল তালা বন্ধ রয়েছে। নেই কোন শিক্ষক, শিক্ষিকা। অথচ তিনি জানতে পেরেছেন স্কুলের তিনজন শিক্ষক, শিক্ষিকা রয়েছেন।

সংবাদ 3 – শহরের ঐতিহ্যবাহী ও একমাত্র ল কলেজের প্রবেশ মুখে বারোটা মাসেই বিভাষিকাময় দশা!তারাপুর ইণ্ডিয়া ক্লাব সংলগ্ন শিলচরের বর্তমান বিধায়কের বাড়ি থেকে ঢিল ছুড়া দূরত্বে এ কে চন্দ ল কলেজ।কিন্তু কলেজের সামনে বারো মাস নোংরা জমাজল বিভীষিকাময় দশা দীর্ঘদিনের।

অথচ কোন হেলদোল নেই কারোর। সড়ক সংলগ্ন ওই জায়গাটি জমাজল বদ্ধ থাকায় পথচারিদের দুর্ভোগ পোহাতে হয়। বাধ্য হয়ে মেইন সড়কে চলাচল করতে গিয়ে নানা সমস্যা পড়তে হচ্ছে পথচারিদের। তাছাড়াও পথচলাচলের জায়গাতে দমকলের গাড়ি একটি প্রায় পার্কিং থাকে।এসব অব্যবস্থার দরুণ প্রতিদিন দূর্ভোগের শিকার হচ্ছেন পথচারিরা।অথচ নির্বিকার প্রশাসন।উল্লেখ্য, বছর কয়েক আগে ওই জায়গায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক প্রাণ হারাতে হয় চিত্র সাংবাদিক মলিন শর্মাকে।পরে প্রশাসন নানা আশ্বাস দিলেও বাস্তবে জনগণের সুরক্ষায় কোন পদক্ষেপ ও পরিলক্ষিত হয় নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *