একটা সময় ছিলো তখন শিলচর শহরের বাসিন্দা চিকিৎসক গণ কে ঈশ্বরের দূত বলে সম্মান প্রদর্শন করতেন
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর -প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ উন্নত চিকিৎসার জন্য শিলচর শহরে ভিড় জমান উন্নত মানের চিকিৎসা সেবা পেতে। কিন্তু ঘর ফেরৎ রোগীর আত্মীয়দের একটাই কথা চিকিৎসক বাণিজ্যিক মনোভাবের চিকিৎসা ব্যবস্থা পত্র ছুড়ে দিয়ে একগাদা পরীক্ষা নিরীক্ষা করতে পরামর্শ প্রদান করেন।
তারপর প্রয়োজনে অ প্রয়োজনে নার্সিংহোমে ভর্তি করে আরেক বার নার্সিংহোমে পরীক্ষা নিরীক্ষা করতে হয় নার্সিংহোম কর্তৃপক্ষের নিয়মে। এখানেই অর্ধেক অর্থের আদর শ্রাদ্ধ হয়ে যায়। এমনটাই অভিযোগ আজ শিলচর শহরের বাসিন্দা রবীন্দ্র পাল, শশাঙ্ক শেখর দাস,নিতাই রায়.সমীরণ চক্রবর্তী, ইসমাইল হোসেন লস্কর.,রীণা বেগম.শেলী দেব প্রমূখ এই প্রতিবেদকের কাছে প্রকাশ করেন।
তাদের মতে এই শিলচর শহরের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে. এই শহরে একদা এরকম চিকিৎসক ছিলেন যারা এম,বি বি এস উপাধি প্রাপ্ত হয়ে ও চিকিৎসার মাধ্যমে জনসেবা করতেন আর বর্তমান শিলচর শহরের চিকিৎসক গণ চিকিৎসার নামে জনগণের পকেট কাটছেন। যার পরিপ্রেক্ষিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষদের এখন সাতবার ভাবতে হয় শিলচরের চিকিৎসা নেবেন কি না. তাই অনেকেই ভিন্ন ভিন্ন রাজ্যে পাড়ি দেন এই বলে যে এই খরচে সেখানকার উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়া যায়।
আজকের যুব সমাজের কাছে এই সব মহান চিকিৎসক দের নামের কথা কেউ তুলে ধরেন না.তাই এসব অজানা তথ্য বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ইতিহাসে তাঁদের নাম আজ ও স্মরণীয় হয়ে আছে। এমন একটা সময় ছিলো তখন শিলচর শহরের বাসিন্দা চিকিৎসক গণ কে ঈশ্বরের দূত বলে সম্মান প্রদর্শন করতেন। তাঁরা কিন্তু হাতুড়ি চিকিৎসক ছিলেন না, তাদের ও এমবিবিএস ডিগ্রী ছিলো শুধুমাত্র লাল গোলাপি মিক্সার ঔষধ প্রদান করে চিকিৎসা করতেন.এখনকার মতো এতো টেষ্ট ও করতে হতো না,রোগী দেখে এবং উপসর্গ শুনে ঔষধ প্রদান করতেন। পারিশ্রমিকের কোনো নিরিখ ছিলো না, গরীব মানুষ হলে তো বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেন।
এই সব মহান চিকিৎসক আজ সবাই প্রয়াত কিন্তু এখন ও কথা প্রসঙ্গে তাঁদের নাম উচ্চারিত হয়। উনাদের মধ্যে অন্যতম হলেন সিভিল সার্জন ক্ষীরোদ পুরকায়স্থ, ডা,বি , ভট্টাচার্য, ডা,সুরো দত্ত, মন্মথ দাস, অমূল্য হালদার, নলিনাক্ষ্য চৌধুরী,ডি ,এন , চক্রবর্তী প্রমুখ। তাঁদের পরবর্তীতে শিলচর তথা বরাক উপত্যকায় সুনামের সহিত চিকিৎসার নামে জনগণের সেবায় নিয়োজিত হন ড, এইচ,পাল,ডা, কেনিয়ার ,ডা, মিশ্র উভয়েই লাবক হাসপাতালে চিকিৎসা করতেন, এছাড়া ডা, বিশু দত্ত ও চিকিৎসার মাধ্যমে এই শহরে জনসেবা করতেন।
আজকের এই সব চিকিৎসা সেবা দেখে তাঁদের নাম উচ্চারিতী হয় শিলচর১৩মে শহরের বিশিষ্ট জনদের আড্ডায়। তবে এই আধুনিক যুগের মানুষ হয়েও ডা লক্ষন দাস রবি কান্নান ও ডা সুজিত কুমার নন্দী পুরকায়স্থের কথা সবার মুখে মুখে।



