মনিপুরের অখণ্ডতায় কোন হস্তক্ষেপ হবে না জানালেন অমিত শাহ

< 1 - মিনিট |

স্বরাষ্ট্রমন্ত্রী মনিপুরের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং যারা মারা গেছেন ও ঘরবাড়ি হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন

কে আর সি টাইমস ডেস্ক

ইম্ফল : সাম্প্রতিক ঘটনাবলী মনিপুরের অখণ্ডতায় কোন অবস্থায় প্রভাব ফেলবে না। এই প্রতিশ্রুতি দিলেম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ একথা জানান‌ মনিপুরের মুখ্যমন্ত্রী এস বিরেন সিং। মুখ্যমন্ত্রী জানান, মনিপুরের রাজ্যসভার সাংসদ মহারাজা লেইসেম্বা সানাজায়োবা এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন কোন অবস্থায় মণিপুরের অখণ্ডায় হস্তক্ষেপ করা হবে না।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন এন বিরেন সিং

স্বরাষ্ট্রমন্ত্রী মনিপুরের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং যারা মারা গেছেন ও ঘরবাড়ি হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। কেন্দ্র এ বিষয়টা অত্যন্ত দৃড়তার সঙ্গে মোকাবিলা করছে বলে তাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া আরো একটা পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্র। সাসপেনশন অফ অপারেশনের আওতায় যেসব জঙ্গিরা এখন ঘোরাফেরা করছে তাদেরকে তাদের নির্দিষ্ট ক্যাম্পে ফিরে যেতে বলা হবে।

সাম্প্রতিক হাঙ্গামায় এদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চাইছে কেন্দ্র এবং তাদের কি করা উচিত বা কি করলে তাদের ভালো হয় সে বিষয়েও রিপোর্ট চেয়েছে। মুখ্যমন্ত্রী মনিপুরের জনসাধারণের প্রতি জনসভার কে কোন ধরনের রেলি বা প্রতিবাদী ধর্নায় শামিল না হতে আহবান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *