সারাদেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে বললেন হিমন্ত

< 1 - মিনিট |

তিনি বলেন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে

কে আর সি টাইমস ডেস্ক

তেলেঙ্গানা : সারাদেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে। তেলেঙ্গানার করিম নগরের হিন্দু একতা যাত্রায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শুধু অভিন্ন দেওয়ানি বিধি নয়। সারাদেশে বহুগামিতাকে আইনত নিষিদ্ধ করা হবে। অসমের ইতিমধ্যে বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এখন সারাদেশে এটা চালু করার কথা ভাবছে বিজেপি। তিনি বলেন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে।

কর্ণাটকের ফলাফল বিজেপির লোকসভা জয় কে আটকাতে পারবেনা বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ বিজেপিকে ভরসা করেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভরসা করেন। তাই বিজেপির জয় নিশ্চিত। তেলেঙ্গানা ভাষণ দিতে গিয়ে সমগ্র হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *