শিলচর | কংগ্রেসের যোগ দিলেন তৃণমূলের পাপান দেব ও সূর্যকান্ত সরকার

< 1 - মিনিট |

তাদের যোগদানে কংগ্রেস দল শক্তিশালী হবে বলে মন্তব্য করেন ভূপেন বরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কংগ্রেসের যোগ দিলেন তৃণমূল কংগ্রেস থেকে দুই বিশিষ্ট ব্যক্তি। আজ রাজিব ভবনে এক কর্মীসভায় কংগ্রেসে যোগ দিলেন পাপন দেব ও সূর্যকান্ত সরকার। একসময় এরা কংগ্রেসের ছিলেন। তাদের দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তাদের যোগদানে কংগ্রেস দল শক্তিশালী হবে বলে মন্তব্য করেন ভূপেন বরা। এই দুজন আগে কংগ্রেসে ছিলেন। সুস্মিতা দেব কংগ্রেস ছাড়ার পর তারাও কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এখন তারা আবার কংগ্রেসে ফিরে এসেছেন।পাপন দেব একটা সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। সূর্যকান্ত সরকার কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। এক সময় দুজনেই ছিলেন সুস্মিতা দেবের অত্যন্ত ঘনিষ্ঠ।

রাজিব ভবনে অনুষ্ঠিত জেলা কংগ্রেসের এই কর্মীসভায় পৌরোহিত্য করে ন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। ভূপেন বরা তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিজেপি পর্যদস্ত হবে কর্ণাটক থেকে ।বিজেপির উল্টো গননা শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, এরা জনবিরোধী কাজ করছে এবং মানুষ আগামী নির্বাচনে এর সমুচিত জবাব দেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *