১) সিদ্ধিরামাইয়াই হচ্ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী/ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী
২) আদানি ইস্যুতে রিপোর্ট দিতে ইডিকে তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট
৩) জাতি সংক্রান্ত জনগণনার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধিরামাইয়ার নাম চূড়ান্ত করল কংগ্রেস হাইকমান্ড। তাকে প্রথম দুবছর মুখ্যমন্ত্রী পদে রাখা হবে। এর পরে দায়িত্ব দেওয়া হবে ডিকে শিব কুমার কে। এ সম্পর্কিত ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী পদ ও গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হবে। এছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে ও তিনিই থাকবেন। এই সিদ্ধান্তের ফলে কর্ণাটককে নিয়ে কংগ্রেসে যে একটা জটিলতা দেখা দিয়েছিল তার অবসান ঘটলো।
সংবাদ 2 – আদানি হিন্ডারবার্গ ইস্যুতে সেবিকে আরো তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট। যদিও সেবি এই রিপোর্টের জন্য ছয় মাস সময় চেয়েছিল। কিন্তু আদালত বলেছে ৬ মাস সময় দেওয়া যাবে না ।তিন মাসের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে। ১৭ আগস্ট শেষ সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার এ বিষয়ে তদন্ত করার জন্য সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালতে এই আদেশ দিয়েছে।
সংবাদ 3 – জাতি জনগণনা সংক্রান্ত শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট ।আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল ।কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় তারিখ পিছিয়ে দেওয়া হল। বিহারে যে জাতিভিত্তিক জনগণনা চলছে সেটাতে আগেই ৩ জুন অব্দি স্থগিতাদেশ জারি করেছিল পাটনা হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
সংবাদ 4- জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সতপাল মালিকের ঘনিষ্ঠদের বাড়িতে সিবিআই তল্লাশি চলছে। তার প্রচার সংক্রান্ত সহযোগীর বাড়িতে সিবি অফিসাররা হানা দিয়েছে। অনিল আম্বানির ইন্স্যুরেন্স কোম্পানি সংক্রান্ত মামলায় তাকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সম্প্রতি মালিক অভিযোগ করেছেন যে অনিল আম্বানির রিলায়েন্স ইনসিওরেন্স তাকে দেড়শ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল জম্মু-কাশ্মীরে একটি বীমা প্রকল্প চালু করতে। আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই।
সংবাদ 5- এমন কোন পরিস্থিতি তৈরি করে করবেন না যাতে গোটা পরিস্থিতিটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ ইডিকে এভাবেই সতর্ক করলো সুপ্রিম কোর্ট। ইডি ছত্রিশগড় সরকারের অফিসারদের ভয় দেখাচ্ছে এবং বলছে তারা যাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ দিতে সাহায্য করেন। অন্যথায় তাদের গ্রেফতার করা হবে। ছত্রিশগড় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি অভিযোগ আদালতে জমা পড়েছে। আদালত সম্পর্কে বলেছে যে আপনারা সতর্ক থাকবেন। পরিস্থিতি জটিল করবেন না।
সংবাদ 6 – সুগার বেশি হয়েছে অনেকেই হয়তো চিনির বিকল্প কিছু খাচ্ছেন যাতে সুগার নিয়ন্ত্রণ থাকে। কিন্তু এই বিকল্পের পথে যাবেন না ।অন্ততপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট এই কথাই বলছে। তারা বলছে যে চীনের যেগুলো বিকল্প আছে সেগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এগুলো বর্জন করা উচিত।


