শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – ভাষা শহীদ দিবস পালনের অঙ্গ হিসেবে মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড়ের উদ্যোগে শুক্রবার গান্ধী বাগে সমগ্র দিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সহ অনুষ্ঠানে শহীদদের আত্ম বলিদান সম্পর্কে বিভিন্ন বক্তা ভাষন দেন। বক্তা দের মধ্যে ছিলেন বরাক উপত্যকায় সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে আসাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক বিশ্ব চোষ চৌধুরী, ডা শিশির কুমার বিশ্বাস, ভাষা সেনানী হিরন্ময় মিত্র ও মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায় প্রমুখ।
হারাণ বাবু তাঁর ভাষণে শহীদ দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যে ১১ জন শহীদের আত্ম ত্যাগের ফলে আমরা বরাকে বাংলা ভাষার যে স্বীকৃতি পেয়েছি তা রক্ষার জন্য আমাদের কে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন যে মাঝে মাঝে ভাষা আগ্রাসনের অপপ্রয়াসের খবর পাওয়া যায়। তাই. আমাদেরকে এধরনের অপপ্রয়াসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে বিশ্ব তোষ বাবু সমিতির মুখ পত্র মাতৃভাষা এবং জয়ন্তী দত্তের “শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি ” ব ই খানা উন্মোচন করেন।


