একটানা একই জায়গায় কাজ করা পুলিশ অফিসারদের বদলি করা হবে

< 1 - মিনিট |

এই কথা জানালেন পুলিশের ডিজিপি জিপি সিং

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি : তিন বছর একই জায়গায় একনাগাড়ে কাজ করা পুলিশ অফিসারদের বনলি করা হবে। এই কথা জানালেন পুলিশের ডিজিপি জিপি সিং। আজ তিনি সংবাদ মাধ্যমকে একথা জানিয়ে বলেন প্রতিটি জেলায় এই তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। একটানা তিন বছরের বেশি কোন কোন অফিসার কাজ করছেন সেই তালিকা চূড়ান্ত হওয়ার পরই তাদের বদলি করা হবে। কয়েকটি জেলায় কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা দীর্ঘ ২ দশক থেকে একই জেলায় রয়েছেন। পুলিশ বিভাগের স্বচ্ছতা আনতে এর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিজিপি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *