শিলচর | শহরে লাগামহীন ভাবে বেড়ে চলছে ই-রিক্সা

< 1 - মিনিট |

নীরব ভূমিকা জেলা পরিবহন বিভাগের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচরে ব্যাপক হারে বাড়ছে ইরিকশো। প্রতিদিনই চার পাচটি করে ই রিক্সা রাস্তায় নামছে। যার ফলে শহরে যানজট এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতটাই ই রিক্সা বেড়েছে যে ডিটিও অফিস থেকে পরিসংখ্যান দিতেই তারা লজ্জা করছে ন। অনুমতি দেওয়া হয়েছিল ২০০০ ইরিক্সা। কিন্তু দেখা যাচ্ছে এই সংখ্যাটা এখন কমপক্ষে ৫০০০ হবে। শহরে প্রচুর ই রিকশা দেখা যায় যার পেছনে কোন নাম্বার নেই। অর্থাৎ এগুলোর কোন রেজিস্ট্রেশন হয়নি। ভোটের রাজনীতির স্বার্থে এসব এইসব ই রিক্সা গুলিকে কোন ধরনের বাধা দেওয়া হচ্ছে না।

আর এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে প্রায় প্রতিটি বাড়ির সামনে এখন দেখা যায় একটি করে টোটো রাখা। প্রতিদিন পরিস্থিতিত ভয়ংকর হচ্ছে। কিন্তু এদিকে কোন নজর নেই প্রশাসনের। কারণ এদের যাতে বাধানো দেওয়া হয় এমন নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। প্রশাসনের উপর এনিয়ে রাজনৈতিক চাপ রয়েছে বলে অভিমত। এভাবে চললে শিলচর শহর আগামী কয়েক মাসের মধ্যে যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়বে। ইতিমধ্যে অটমালিক সংস্থা এ বিষয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে কিছু কিছু হলেও বেড়ে চলছে ই অটো।

জেলা পরিবহন বিভাগ এ নিয়ে কোন কড়া পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়টা আগামীতে শিলচর শহরের জন্য বিপদজনক হয়ে দাঁড়াবে। এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *