বিপিন পাল সভা স্থল কেন ব্যবহারের অনুপোযোগী

< 1 - মিনিট |

এটাকে ব্যবহার উপযোগী করে তোলার দাবি বরাক সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দের

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর -শিলচরের সার্কিট হাউস সংলগ্ন শহরের খোলা মাঠে সভা করার এক মাত্র স্থান বিপিন পাল সভা স্থল এখন ব্যবহারের অনুপোযোগী হয়ে রয়েছে। এই সভা স্থলে স্তূপীকৃত আবর্জনা অন্যত্র সরিয়ে মাঠটিকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে শিলচর পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। শিলচর পৌর সভার এক্সেকিউভ অফিসার দীপক জিডুঙের কাছে এক পত্র মারফত হারাণ বাবু অতি সত্বর বিপিন পাল সভা স্থলকে ব্যবহার উপযোগী করে তোলার দাবি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *