অসমীয়া ভাষা সংস্কৃতির বিকাশে বাঙালিদের অবদান রয়েছে, বললেন হিমন্ত

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রী বলেন বহু বাঙালি বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক অসমীয়া ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধির জন্য কাজ করে গেছেন

কে আর সি টাইমস ডেস্ক

ধেমাজি : বাঙালি ও অসমীয়া জাতির মধ্যে ঐতিহাসিক সম্বন্ধ রয়েছে ।ধেমাজির শিলাপাথারে ফেডারেশনের বেঙ্গলি ছাত্র যুব ফেডারেশনের অধিবেশনের প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা বলেন। তিনি বাঙালি এবং অসমীয়া জাতির ঐতিহাসিক মৈত্রীর নানা দৃষ্টান্ত তুলে ধরে বলেন অসমীয়া সমাজের ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ করতে বাঙ্গালীদের বিরাট অবদান ছিল।

দক্ষিণাত পেট বড় আশ্রম গ্যাস ঠাকুর বাড়ির বৈবাহিক সম্বন্ধ থেকে শুরু করে অসম সাহিত্য সভা গঠন অসমীয়া ভাষার প্রচার-প্রসার এই সমস্ত কিছুতে বাঙ্গালীদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন বহু বাঙালি বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক অসমীয়া ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধির জন্য কাজ করে গেছেন। অসমে অসমীয়া ভাষা চালুর জন্য প্রথম লিখিতভাবে প্রতিবেদন দিয়েছিলেন রমেশ চন্দ্র দত্ত। বিশিষ্ট বাঙালি সাহিত্যিক অধ্যাপক ডক্টর পদ্ম নাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদের কোথাও তিনি উল্লেখ করেন।

তাই অসমীয়া ও বাঙালির এই যে মিত্রতা সেটা তথ্য দেড়শ বছর থেকে চলে আসছে। বছর থেকে ই একটি জাতি অন্য আরেকটি জাতির ভাষা সংস্কৃতি সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে এমন দৃষ্টান্ত অত্যন্ত বিরল। এদিনের অনুষ্ঠানে এ ছাড়া ভাষণ দেন শিক্ষামন্ত্রী রধজ পেগু। বাঙালি ছাত্র যুব ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বসবাস করি বাঙালিদের স্বার্থে বিজেপি সরকার কাজ করে যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে। ডিপুটার সমস্যার সমাধানে তার সরকার প্রয়াস হবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *