আসু এই ব্যবস্থা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে সরকার মাতৃভাষার মাধ্যমকে অবহেলা করতে চাইছে
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : অসমীয়া মাধ্যমে ইংরেজি পড়ানো হবেই। জানালেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। তিনি বলেন নিজের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াবো আর গরিবের ছেলে মেয়েরা মাতৃভাষার মাধ্যমে পড়বে। ব্যবধান গোছাতে অসমীয়া বা মাতৃভাষার মাধ্যমে ইংরেজি চালু করা হবে। ষষ্ঠ শ্রেণি থেকে বিজ্ঞান ও গণিত ইংরেজি মাধ্যমে করার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি এই মন্তব্য করেন। আসু এই ব্যবস্থা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে সরকার মাতৃভাষার মাধ্যমকে অবহেলা করতে চাইছে। শিক্ষামন্ত্রী আসুন এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ইংরেজি শিক্ষার প্রয়োজন রয়েছে মাতৃভাষা পাশাপাশি ইংরেজি শিক্ষা দিতে চাইছে সরকা


