১) মনিপুর ঘটনার তদন্ত করবে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত কমিটি
২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার ফোন টেপ করেন/ আমেরিকাতে বললেন রাহুল
৩) মহিলা কুস্তিগিরদের সমর্থনে এবার আন্দোলনে নামলো সংযুক্ত কৃষক মোর্চা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – মনিপুরের ঘটনার তদন্তের জন্য হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। আজ একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চার দিনের মনিপুর সফর শেষ করার পর আজ তিনি সাংবাদিকদের বলেন, প্রত্যেক পক্ষকে বলা হয়েছে শান্তির জন্য চেষ্টা করতে ।ঘটনার তদন্তের জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির সমান ক্ষমতা সম্পন্ন একজন প্রাক্তন প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি জানান মনিপুর পুলিশের ডিজিপি বদলি করা হয়েছে ।ত্রিপুরা ক্যাডারের রাজিব সিং কে রাজ্য পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। যেসব জঙ্গিদের হাতে বা যেসব মানুষের হাতে অস্ত্র রয়েছে দুই দিনের মধ্যে তাদের অস্ত্র জমা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
সংবাদ 2 – আমেরিকার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, তিনি জানেন যে তার ফোন টেপ করা হচ্ছে ।যদি রাষ্ট্রপ্রধান এভাবে লোকদের ফোন টেপ করেন তাহলে আটকানো অসম্ভব ।ভারতে গণতন্ত্র রক্ষা করার একটা লড়াই চলছে। প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করছে বিরোধীরা।
সংবাদ 3 – কুস্তিগীর বিতর্ক এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে। আজ উত্তরপ্রদেশে সংযুক্ত কিষণ মোর্চা আন্দোলনে শামিল হয়েছে। উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় আজ বিক্ষোভ প্রদর্শন করে সংযুক্ত কিশাল মোর্চা। হরিয়ানায় উত্তর প্রদেশের বালিয়াতেও বিক্ষোভ প্রদর্শন হয়। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন আমরা বলেছি কুস্তিগীরদের তারা যাতে তাদের পদক গঙ্গাতে না ফেলেন। এ বিষয়টি নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে যাবেন বলে জানান।
সংবাদ 4 – পাটনাতে বিরোধী দলের নেতাদের যে সমাবেশ হবে তাতে যোগ দিবে কংগ্রেস ।আজ একথা জানান কংগ্রেস নেতা জয় রাম রমেশ। কারা কারা যাবেন সেটা সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি মল্লিকার্জূন খারগে। বিরোধী দলকে নিয়ে তাদের রূপরেখা চূড়ান্ত করার জন্য পাটনাতে বৈঠক হবে। বৈঠকে সব কটি বিরোধীদলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ 5 – আমেরিকাতে রাহুল গান্ধী যে বক্তব্য করেছেন সেটার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগের ঠাকুর ।তিনি বলেন রাহুল গান্ধী বিদেশের মাটিতে দেশের বদনাম করছেন। এভাবে তিনি বিশ্বের কাছে ভারতকে ছোট করছেন। যা কিছু বলার তিনি ভারতেই বলতে পারতেন সেটা আমেরিকাতে গিয়ে কেন বলছেন এ প্রশ্ন করেন অনুরাগ।
সংবাদ 6 – বিজেপি নেতার রবিশঙ্কর প্রসাদ আজ এক বিবৃতিতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে রাহুল গান্ধী বিদেশে গিয়ে তার বদনাম করছেন। তিনি বলেন রাহুল গান্ধী এর আগেও ব্রিটেন ও সিঙ্গাপুরে দেশের মান সম্মান নষ্ট করে এসেছেন ।এখন তিনি আমেরিকায় দাঁড়িয়ে আছেন দেশের নিন্দা করছে ন।
সংবাদ 7 – রাজস্থান সরকার প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিল মাফ করে দিয়েছে। একথা ঘোষণা করে ন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন এখন থেকে কোন গ্রাহককে প্রথম ১০০ ইউনিটের জন্য কোন বিদ্যুৎ বিল দিতে হবে না ।এরপরে যেটা আসবে সেটাই শুধু দিতে হবে। বছরের ছয়টি সিলিন্ডার ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


