বিস্তারিত তথ্য জানতে হলে সহকারি হস্ততাঁত ও বস্ত্রশিল্প সঞ্চালকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর: শিলচরের হস্ততাঁত ও বস্ত্র শিল্প বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর ফ্লাগশিপ কার্যসূচির অন্তর্গত “স্বনির্ভর নারী” নামক প্রকল্পের অধীনে ( দ্বিতীয় কিস্তি) swanirbharnaari. Assam. gov. in পোর্টালের মাধ্যমে পঞ্জিয়ন আগামী ৮ জুলাই তারিখের মধ্যে করতে হবে l পঞ্জিয়নের সময় ভোটার পরিচয় পত্র, আধার কার্ড, পাসপোর্ট আকারের ফটো এবং ব্যাংক পাসবুকের সবিশেষ অর্থাৎ কৌর ব্যাংকিং এর বিস্তারিত প্রয়োজন হবে বলে জানানো হয়েছে l বিস্তারিত তথ্য জানতে হলে সহকারি হস্ততাঁত ও বস্ত্রশিল্প সঞ্চালকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে l


