বরাকের জল বাড়ছে তবে বিপদ সীমার অনেক নিচে

< 1 - মিনিট |

প্রশাসনের পক্ষ থেকে বেতু কান্দি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে যাতে বাঁধের কেউ কোনো ক্ষতি না করতে পারে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাকের জল বেড়েই চলছেল। যদিও বিপদ সীমার দু মিটারের বেশি নিচে রয়েছে জল ১৭.৩২মিটার। কিন্তু প্রতি ঘন্টায় জল বেড়ে চলছে। এটা উদ্বেগের বিষয়। গতকালের তুলনায় আজ বৃষ্টি কিছুটা কম হয়,এরফলে বরাকের বৃদ্ধির হার কিছুটা কমেছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে আগামী আরও কমপক্ষে তিন দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই বর্ষণ যদি বজায় থাকে তাহলে জলের স্তর আরো বাড়বে। তাই বন্যার আশঙ্কায় এখন উৎকণ্ঠিত শহরের মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বেতু কান্দি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে যাতে বাঁধের কেউ কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু শুধু ব্যতকান্দি নয় বহু বাধের অবস্থা এখন বিপদজনক। বিশেষ করে বেরেঙ্গা ও সোনা বাড়ি ঘাটে বাঁধের দুটি জায়গায় অবস্থা ভালো নয়। এই জায়গায় জিও ব্যাগ বসানো হচ্ছে।

জলসম্পদ বিভাগের কর্মচারীরা বাধ এলাকায় তীক্ষ্ণ নজর রাখছেন। জেলাশাসক আজকেও বাধ এলাকা পরিদর্শন করেছেন। বেতু কান্দির বাধ যাতে কোন অবস্থায় ক্ষতি না হয় সেটার দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। এদিকে শিলচর শহরের বিভিন্ন এলাকায় জমা জল কমতে চাইছে না। লিংক রোড ও সোনাই রোডের বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে। রাঙ্গির খাল দিয়ে শরীরের সব জল বেরিয়ে যায় সেই নালা এখন পুরোপুরি ভর্তি। এই অবস্থায় একমাত্র ভরসা এখন বৃষ্টি না হওয়াটা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *