আলগাপূর এর বাঁশবাড়ী দ্ধিতীয় খন্ড স্থিত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে ধর্মপ্রান মুসল্লির একাংশ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
আলগাপুর : বৃষ্টি ভেজা সকালে প্রচুর উৎসাহে সমগ্ৰ বরাক উপত্যকায় পবিত্র ঈদুল আযহা আয়োজিত হয়েছে তবে হাইলাকান্দির আলগাপুর এর সবচেয়ে বড়ো ঈদগাঁহ হচ্ছে বাঁশবাড়ী দ্ধিতীয় খন্ড স্থিত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে চন্ডিপুর গ্ৰান্ট,বড়তোয়ার,বাঁশবাড়ী গ্ৰান্ট, বাঁশবাড়ী দ্ধিতীয় ও প্রথম খন্ড, ভাটিরকূপা চৌধুরী বাজার ইত্যাদি এলাকার ইসলাম ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন । বিশিষ্ট ইসলামিক পন্ডিত মওলানা ফখর উদ্দিন লং এর ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত তথা প্রার্থনা আয়োজিত হয়েছে।


