বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরামের রাজ্য সরকারের কাছে আর্জি
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বিদ্যালয়ের ্শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু চক্রবর্তীর সঙ্গে অশালীন ব্যবহার করায় সামাজিক সংগঠন ড এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম উদ্বেগ প্রকাশ করেছে।
এই মর্মে ফোরামের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
হারাণ বাবু বলেন একজন জনপ্রতিনিধির দ্বারা এধরণের দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার মেনে নেয়া যায়না। এছাড়া চক্রবর্তীর মতো একজন প্রবীণ শিক্ষাবিদের সঙ্গে এধরণের আচরণ রাজ্যের শিক্ষা ক্ষেত্রে কুপ্রভাব ফেলতে পারে।


