প্রাক্তন জিপি সদস্যের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ উত্থাপন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাটিগড়া : শনিবার রাতে, নদী ভাঙ্গনে কাছাড়ের কাটিগড়া বাজার সংলগ্ন শ্মশান কালীবাড়িঘাট বরাক নদীর জলে তলিয়ে যায়। এতে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। তাদের কথায় নদী ভাঙনের ফলে শ্মশানঘাট বরাক নদীর জলে তলিয়ে যাওয়ায় পিছনে রয়েছে উল্টোদিকে থাকা হাসপাতালের নালা।
আর এরজন্য প্রাক্তন জিপি সদস্য প্রজয় দাসকে দায়ী করছেন একাংশ মানুষ। প্রাক্তন জিপি সদস্যের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ উত্থাপন করেছেন তারা। শ্মশানঘাট নদীর জলে তলিয়ে যাওয়ার পাশাপাশি, জলের ট্যাংকিতে ফাটল ধরেছে, তাছাড়া পাশেই রয়েছে মন্দির। এঘটনায় এলাকার মানুষ চিন্তিত। এবারে এলাকায় কেউ মারা গেলে কোথায় দাহ কার্য সম্পাদন করা হবে। শীঘ্রই বিকল্প ব্যবস্থার জন্য এলাকার মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



