আলগাপুরে বন্যার্তদের জন্য আরডিএসএসও ও বিআরডিএসএফ-এর যৌথ উদ্যোগে ত্রাণ ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

2 - মিনিট |

বাশবাড়ি ২নং খণ্ড এবং আশপাশের প্লাবিত এলাকাগুলিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ও শুক্রবার এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

হাইলাকান্দি : সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লকের বাশবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক শামীম চৌধুরী (বাপন)-এর নেতৃত্বে রুরেল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন (আরডিএসএসও) এবং বরাক রুরেল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ফোরাম (বিআরডিএসএফ) এর যৌথ সহযোগিতায় বন্যার্তদের মাঝে ত্রাণ ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমাজসেবক শামীম চৌধুরী বাশবাড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন

বাশবাড়ি ২নং খণ্ড এবং আশপাশের প্লাবিত এলাকাগুলিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ও শুক্রবার এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।বৃহস্পতিবার বিতরণ করা হয় ময়দা, আলু, তেল, পেঁয়াজ, চিনি সহ বিশেষ ঈদ কিট।

পরদিন শুক্রবার সরবরাহ করা হয় চাল, মসুর ডাল, সরিষার তেল ও লবণ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।ত্রাণ সামগ্রী পেয়ে অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের চোখে জল চলে আসে, আর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। স্থানীয়রা এই উদ্যোগকে এক “আশার আলো” বলে অভিহিত করেন এবং বলেন— “বানের জলে ভেসে গেলেও বাপনের মতো মানুষের সহানুভূতি আমাদের নতুন করে বাঁচতে শেখায়।

”এই মানবিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিআরডিএসএফ-এর একঝাঁক উদ্যমী যুব স্বেচ্ছাসেবক।কাজী ফকরুল আলম, দিলুয়ার হুসেইন কাজী, আব্দুল আজিম, দিলোয়ার হুসেইন চৌধুরী, কার্তিক কালিন্দী, হান্নান লস্কর, জাবেদ হোসেন, সিপার আহমেদ, তাহির আহমেদ, সাদ্দাম হোসেন লস্কর ও সুমন লস্কর উল্লেখযোগ্যভাবে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন।সার্বিক তত্ত্বাবধান করেন মুক্তা চৌধুরী, যাঁর দিকনির্দেশনায় পুরো কর্মসূচি সুচারুরূপে সম্পন্ন হয়।

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দুর্গম এলাকায় পৌঁছে যুব স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।তাঁরা বলেন— “এ ধরনের উদ্যোগ সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত, যা ভবিষ্যতে আরও মানুষকে অনুপ্রাণিত করবে মানবিক সহায়তার পরিধি বাড়াতে।

সমাজসেবক শামীম চৌধুরী বাশবাড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *