সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার

< 1 - মিনিট |

বদরপুরে শোকের ছায়া

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কালাইন : সিন্দুরার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্নানের সময় নদীর স্রোতে তলিয়ে যাওয়া যুবক শৌবিক সরকারের মৃতদেহ চতুর্থ দিনে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা নদীতে ভেসে ওঠা একটি পচা-গলা দেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশকে।

জানা গেছে, গত রবিবার বদরপুর থেকে ৭ জন যুবক মিলে বেড়াতে গিয়েছিল কালাইনের সিন্দুরা পিকনিক স্পটে। সেখানে নদীতে স্নান করার সময় ২৪ বছর বয়সী বিশাল ঘোষ নামে একজন যুবক স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন। বন্ধুকে বাঁচাতে শৌবিক সরকার দ্রুত নদীতে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনিও পানির প্রবল স্রোতে তলিয়ে যান।

বাকি পাঁচ বন্ধুর চেষ্টায় বিশাল ঘোষকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও, শৌবিক নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে SDRF এবং স্থানীয় প্রশাসন টানা তল্লাশি চালিয়ে যায়। আজ সকালে নদীর পাড়ে শৌবিকের দেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে কালাইন ও গুমরা থানার পুলিশ পৌঁছে যায় এবং SDRF বাহিনীর সহযোগিতায় দেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে।

একজন প্রাণবন্ত ও সহৃদয় বন্ধু হিসেবে পরিচিত শৌবিকের এই মৃত্যুর খবরে বদরপুরে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুবান্ধব, পরিবার এবং এলাকাবাসী সবাই তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। স্থানীয়দের দাবি, সিন্দুরা নদীর তীরে কোনো সতর্কতা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের কাছে এই এলাকায় সতর্কতা চিহ্ন, নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *