নিলামবাজারে আবর্জনার স্তূপ সরিয়ে স্বস্তি

< 1 - মিনিট |

বিডিও অঞ্জিতা পালের নেতৃত্বে বিশেষ সাফাই অভিযানে বদলে গেল বাজার ও স্কুল মাঠ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শ্রীভূমি: দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপে ঢেকে থাকা নিলামবাজার শহরের বাজার এলাকা ও স্থানীয় স্কুলের খেলার মাঠে অবশেষে শুরু হলো ব্যাপক সাফাই অভিযান। নিলামবাজার খণ্ড উন্নয়ন আধিকারিক (বিডিও) অঞ্জিতা পালের উদ্যোগ ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বিশেষ অভিযানে জেসিবির সাহায্যে দ্রুত সরিয়ে ফেলা হয় জমে থাকা বিপুল পরিমাণ আবর্জনা।

ফারামপাশা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় দুর্গন্ধের পাশাপাশি সংক্রামক রোগের আশঙ্কাও বেড়ে গিয়েছিল। স্থানীয় ব্যবসায়ী, স্কুলপড়ুয়া এবং সাধারণ বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

অভিযান চলাকালীন বিডিও অঞ্জিতা পালের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী খণ্ড উন্নয়ন আধিকারিক অনুপ কুমার সাহা এবং ব্লক বাস্তুকার আরিফ মহম্মদ। তাঁদের তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়।

প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে—পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে যেখানে-সেখানে আবর্জনা না ফেলে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার জন্য।

Job opportunity
Send your resume:
biswa@jigyasu.co.in
krcfoundation@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *