অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে বিধায়ক কৃষ্ণেন্দু পাল, দ্রুত সহায়তায় স্বস্তি কুর্তাছড়ায়

< 1 - মিনিট |

কুর্তাছড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঘর, ক্ষতিগ্রস্ত দিলীপ ভুমিজকে সাহায্যের আশ্বাস বিধায়কের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

পাথারকান্দি : গত শুক্রবার পাথারকান্দি বিধানসভা এলাকার কুর্তাছড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দিলীপ ভুমিজের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি ও তাঁর পরিবার। এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক ও রাজ্যিক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বর্তমানে নির্বাচনী প্রচারের কাজে কলকাতায় থাকায় তিনি নিজে উপস্থিত হতে না পারলেও, খবর পেয়েই গভীর দুঃখ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে তাঁর প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠান।

বিধায়কের নির্দেশে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করে এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেয়। পাশাপাশি, দ্রুত সরকারি ক্ষতিপূরণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেছেন বিধায়ক। তাঁর এই দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা জানিয়েছেন দিলীপ ভুমিজসহ কুর্তাছড়া গ্রামের বাসিন্দারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *